| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি অভিনেতা উডো কিয়ার

  • প্রকাশের সময় : 25-11-2025 | 10:56 PM
না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি অভিনেতা উডো কিয়ার
ad728
জার্মানের কিংবদন্তি অভিনেতা উডো কিয়ার আর নেই। রবিবার (২৩ নভেম্বর) দুনিয়ার সফর শেষ করে না ফেরার পাড়ি জমিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ডেলবার্ট ম্যাকব্রাইড। 

ছয় দশকের কর্মজীবনে কিয়ার ২২০টিরও বেশি চলচ্চিত্র অভিনয় করেছেন। পাশাপাশি টেলিভিশনেও অভিনয় করেছেন। 

উডো কিয়ার আন্তর্জাতিক খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান ১৯৭৩-৭৪ সালে পল মরিসি ও অ্যান্ডি ওয়ারহলের ছবি ,ফ্লেশ ফর ফ্র্যাঙ্কেনস্টাইল, এবং ব্লাড ফর ড্রাকুলা-তে অভিনয়ের মাধ্যমে।

সত্তর ও আশির দশকের সিনেমায় নিয়মিত মুখ ছিলেন এই অভিনেতা। তিনি জার্মান অট্যুর রেইনার ভার্নার ফাসবিন্ডারের সঙ্গে ,দ্য স্টেশনমাস্টার’স ওয়াইফ, ,দ্য থার্ড জেনারেশন, এবং ,লিলি মার্লিন,-এর মতো কালজয়ী চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। 

জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন উডো। নব্বইয়ের দশকের শুরুতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচালক গাস ভ্যান সেন্টের সঙ্গে দেখা হলে কিয়ারের কর্মজীবনের নতুন অধ্যায় শুরু হয়। ভ্যান সেন্ট তাকে ,মাই প্রাইভেট ইডাহো,ছবিতে হলিউডের তারকা কিয়ানু রিভস ও রিভার ফিনিক্সের সঙ্গে অভিনয়ের সুযোগ দেন। এর মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি পান।



সর্বশেষ সংবাদ