| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নিম্ন আদালতের ৮২৬ বিচারককে পদোন্নতি

  • প্রকাশের সময় : 26-11-2025 | 07:08 PM
নিম্ন আদালতের ৮২৬ বিচারককে পদোন্নতি
ad728


নিজস্ব প্রতিবেদক: নিম্ন আদালতের তিনটি পদে দায়িত্বরত ৮২৬ জন বিচারক পদোন্নতি পেয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একযোগে পৃথক আদেশে তাদের পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি দিয়ে এসব বিচারককে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এক বার্তায় বলেছেন, পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের এসব বিচারককে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ হিসেবে পদোন্নতি পেয়েছেন ২৫০ জন। এছাড়া যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ করা হয়েছে ২৯৪ জনকে এবং সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ হিসেবে পদোন্নতি পেয়েছেন ২৮২ জন।
পদোন্নতি ও বদলির পৃথক আদেশে সংশ্লিষ্ট বিচারকদেরকে আগামী ২৭ নভেম্বরের মধ্যে দপ্তর প্রধান মনোনীত ব্যক্তির কাছে দায়িত্ব হস্তান্তর করে ১ ডিসেম্বরের মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। আর প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি ও দেশের বাইরে ছুটিতে থাকা ব্যক্তিদের ছুটি শেষে আগের কর্মস্থলে যোগদান করে দায়িত্ব হস্তান্তর করে পদোন্নতির পর বদলি করা নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে আরও বিচারককে নতুন দায়িত্ব দিয়ে নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে।



সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

ad300