| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

লতিফ সিদ্দিকীর জামিন আপিল বিভাগেও বহাল

  • প্রকাশের সময় : 10-11-2025 | 06:48 PM
লতিফ সিদ্দিকীর জামিন আপিল বিভাগেও বহাল
ad728
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ ।

সোমবার (১০ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

তবে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার হাইকোর্টের জামিন আদেশের লিখিত কপি হাতে পাওয়ার তার জামিন বিষয়ে সিদ্ধান্ত দেয়ার কথা জানিয়েছেন আপিল বিভাগ।

এসময় আপিল বিভাগ বলেন, হাইকোর্টের জামিনের তো লিখিত আদেশ প্রকাশ হয়নি। কিসের ভিত্তিতে জামিন স্থগিত চেয়ে আবেদন করলো রাষ্ট্রপক্ষ।

জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টে জামিন পেয়ে অনেকে সঙ্গে সঙ্গে কারামুক্ত হন। সে কারণেই সাথে সাথে তাই আসতে হয় রাষ্ট্রকে। এসময় লতিফ সিদ্দিকীর জামিন স্থগিতের আবেদন প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপক্ষ। তবে পান্নার বিষয়ে ১ সপ্তাহ পর শুনানি হওয়ার কথা রয়েছে।

পরে লতিফ সিদ্দিকী বলেন, বিচার বিভাগের উপর তাদের আস্থা সব সময় ছিলো এখনও আছে।

গত ৬ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দেন হাইকোর্ট। পরে তা স্থগিত চেয়ে চেম্বার আদালতে যায় রাষ্ট্র।

গত ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারিক আদালত।



সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ: ইসি সচিব

সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ: ইসি সচিব

ad300