| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

গ্রিন ইউনিভার্সিটিতে ৫ দেশের আইটিডি সম্মেলন শুরু

  • প্রকাশের সময় : 27-11-2025 | 07:56 PM
গ্রিন ইউনিভার্সিটিতে ৫ দেশের আইটিডি সম্মেলন শুরু
ad728
গ্রিন ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট (আইটিডি) ২০২৫’ শীর্ষক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পূর্বাচলের আমেরিকান সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনটিতে কানাডা, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ভারত ও জাপানসহ মোট পাঁচটি দেশের গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। সম্মেলনে পরিবেশ, আইন, মানবাধিকার, টেকসই উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে গবেষকরা নিজেদের গবেষণা, মতামত ও চিন্তা তুলে ধরবেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো: ‘টেকসই ব্যবসা ও আইনের অগ্রগতি : উদীয়মান অর্থনীতিতে পরিবেশ, সমাজ এবং সুশাসনের সমন্বয়।’ গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০২১ সালে আইটিডি সম্মেলনের যাত্রা শুরু হয়েছিল।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরিফ উদ্দিন। তিনি বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আন্তর্জাতিক সহযোগিতা এখন সময়ের দাবি, আর এই সম্মেলন সেই সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি আশা প্রকাশ করেন, এই সম্মেলনে উপস্থাপিত গবেষণা ও আলোচনাগুলো ভবিষ্যতের নীতি, শিক্ষা ও ব্যবসায়িক সিদ্ধান্তে ইতিবাচক প্রভাব ফেলবে।

সংশ্লিষ্টরা জানান, এবারের আইটিডি সম্মেলনে দেশ-বিদেশ থেকে প্রায় ১৯২টি গবেষণাপত্র জমা পড়েছিল, যার মধ্যে যাচাই-বাছাই করে ১১৩টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত করা হয়েছে। সম্মেলনে জমা দেওয়া গবেষণাপত্রগুলো পরবর্তীতে গবেষণাভিত্তিক বিভিন্ন স্কোপাস জার্নালে প্রকাশিত হবে এবং প্রতিবারের মতো এবারও নির্বাচিত শ্রেষ্ঠ গবেষণাপত্রগুলোকে পুরস্কৃত করা হবে।




শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

ad300