| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের রোডম্যাপ ঘোষণা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আগামী ১৮০ দিনের একটি অগ্রাধিকারমূলক রোডম্যাপ ঘোষণা করা হয়। সভায় রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার ওপর কঠোর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, নির্ধারিত ১৮০ দিনের মধ্যে জনকল্যাণমূলক কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে।

  • প্রকাশের সময় : 19-02-2026 | 12:40 AM
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের রোডম্যাপ ঘোষণা
ad728
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আগামী ১৮০ দিনের একটি অগ্রাধিকারমূলক রোডম্যাপ ঘোষণা করা হয়। সভায় রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার ওপর কঠোর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, নির্ধারিত ১৮০ দিনের মধ্যে জনকল্যাণমূলক কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে। রমজানে জনগণের স্বস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শামা ওবায়েদ জানান, জনগণের ম্যান্ডেট রক্ষায় প্রতিটি মন্ত্রণালয়কে শতভাগ স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে কাজ করতে বলা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী নূরুল হক নূর জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান। এছাড়া বৈঠকে গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। মন্ত্রিসভার এই বৈঠক শেষে প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় বসেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমলাতন্ত্রের সক্রিয় সহযোগিতা কামনা করেন।




নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রেস সচিব

নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রেস সচিব

ad300