| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভারতের অনুমতি মেলেনি, ভুটানের ট্রানশিপমেন্ট পণ্য বুড়িমারীতে আটকা

  • প্রকাশের সময় : 29-11-2025 | 09:23 PM
ভারতের অনুমতি মেলেনি, ভুটানের ট্রানশিপমেন্ট পণ্য বুড়িমারীতে আটকা
ad728

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করে ভারতের ভিতর দিয়ে ভুটানে পরীক্ষামূলকভাবে ট্রানশিপমেন্ট পণ্য পাঠানোর উদ্যোগ আটকে গেছে।ভারতের অনুমতি না মেলায় পণ্যবাহী কনটেইনারটি লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আটকে আছে বলে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য ফারুক হোসেন জানান।

বন্দর সংশ্লিষ্টরা জানান, থাইল্যান্ডের ব্যাংকক থেকে আবিত ট্রেডিং কোম্পানি লিমিটেডের পাঠানো ছয় ধরনের পণ্যের কনটেইনারটি ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। ফলের জুস, জেলি, শুকনো ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি, শ্যাম্পুসহ আরও কিছু পণ্যের চালানটি ভুটানে যাওয়ার কথা ছিল।

বাংলাদেশ-ভুটান প্রটোকল চুক্তির অংশ হিসেবে চলতি বছরের এপ্রিলে দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশের সমুদ্রবন্দর ও সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে দুটি চালান ভুটানে যাবে।

চট্টগ্রাম থেকে কনটেইনারটি ২৮ নভেম্বর বুড়িমারী স্থলবন্দরে পৌঁছায়। এরপর ২৮ ও ২৯ নভেম্বর কয়েক দফা প্রচেষ্টা চালিয়েও সেটি ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে প্রবেশ করানো সম্ভব হয়নি। কারণ, চালানটি নিতে ভারতের উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের অনুমোদন এখনো মেলেনি।

বেনকো লিমিটেডের প্রতিনিধি ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সদস্য ফারুক হোসেন বলেন, চট্টগ্রাম থেকে আসা ভুটানের পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট চালানটি বুড়িমারীতেই আছে। ভারত অনুমতি দিলে আমরা পাঠাতে পারব।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, বৃহস্পতিবার থেকেই কনটেইনারটি বন্দরের ইয়ার্ডে রাখা হয়েছে।

বুড়িমারী কাস্টমস স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন, ভুটানের চালানের সব কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন। ভারতীয় কাস্টমস অনুমতি দিলেই আমরা পণ্যটি ভুটানের দিকে ছাড়তে পারব।





পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে আবারও বসেছে মজুরি বোর্ড

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে আবারও বসেছে মজুরি বোর্ড

ad300