| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

স্থান-কাল-পাত্র বুঝে কথা বলতে চাই : বুবলী

  • প্রকাশের সময় : 07-02-2026 | 04:23 PM
স্থান-কাল-পাত্র বুঝে কথা বলতে চাই : বুবলী
ad728
ঢালিউডে জোর গুঞ্জন, মা হতে চলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি একটি অনুষ্ঠানে তার উপস্থিতি এবং শারীরিক পরিবর্তন এই আলোচনাকে উসকে দিয়েছে। তবে বরাবরের মতো এবারও বিষয়টি নিয়ে ধোঁয়াশা রেখে এই নায়িকা বলেছেন, স্থান-কাল-পাত্র আছে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই।

গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে হাজির হন বুবলী। অনুষ্ঠানে একটি সাদা ফ্লোর টাচ গাউন পরেছিলেন। 

তার একটি ভিডিও ভাইরাল হলে নেটিজেনরা দাবি করেন, ক্যামেরায় তার বেবিবাম্প স্পষ্ট ধরা পড়ায় ইভেন্টে উপস্থিত সাংবাদিকদের মনেও কৌতূহল জাগে। বিশেষ করে, তার হাঁটাচলা এবং শারীরিক ভঙ্গি দেখে উপস্থিত অনেকেরই মনে হয়েছে তিনি মা হতে চলেছেন।

সেই অনুষ্ঠানে মা হওয়ার গুঞ্জন নিয়ে বুবলী সরাসরি অস্বীকার না করলেও স্বীকারও করেননি। সেখানে এক প্রশ্নের জবাবে বুবলী বলেন, আপনাদেরকে আমি কখনই সেই দোষটা দেই না, কারণ আপনারা নিউজ করবেন এটাই খুব স্বাভাবিক। এবং অডিয়েন্সের জায়গা থেকে আগ্রহ থাকবে। তবে সবকিছুরই তো একটা সময় আছে, একটা স্থান-কাল-পাত্র আছে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই।

তিনি বলেন, আজকে যেহেতু আমরা একটা গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি... সো আমি চাই যে ন্যাচারাল বাই রাখিতে আমরা থাকি আপাতত। যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সব বলব।

এদিকে শোনা যাচ্ছে, বুবলী খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন। গুঞ্জন রয়েছে, শাকিব খানের পরামর্শেই তিনি মার্কিন মুলুকে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে সময় শাকিব খানও তার পাশে থাকতে পারেন।

দীর্ঘদিন ধরে শাকিব ও বুবলীর সম্পর্কের দূরত্বের কথা শোনা গেলেও তাদের পুনরায় বাবা-মা হওয়ার গুঞ্জন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে এ নিয়ে একের পর এক প্রশ্নের মুখে পড়লে বরাবরের মতো কৌশলী উত্তর দিয়ে গেছেন নায়িকা। এবারও তার ব্যতিক্রম হলো না।

গুঞ্জনের সূত্রপাত, গত বছর নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে সন্তান শেহজাদ খান বীরসহ এই জুটিকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। তখন থেকেই গুঞ্জন শুরু হয় যে তারা হয়তো আবারও এক হচ্ছেন। বুবলীর সম্ভাব্য সন্তানের বাবা কি তবে শাকিব খানই? এ নিয়ে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে।




সর্বশেষ সংবাদ
অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে ১০ বার সতর্ক করা হয়েছিল:

অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে ১০ বার সতর্ক করা হয়েছিল:

ad300