| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হোয়াইট হাউজের কাছে ২ সেনাকে বন্দুকধারীর গুলি

  • প্রকাশের সময় : 27-11-2025 | 04:14 PM
হোয়াইট হাউজের কাছে ২ সেনাকে বন্দুকধারীর গুলি
ad728
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি করেছে এক বন্দুকধারী। গুলি লাগা ওই দুজনের অবস্থা বেশ গুরুতর বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ থেকে মাত্র দুই ব্লক দূরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, শুধুমাত্র একজন হামলাকারী ওয়েস্ট ভার্জিনিয়ার দুই সেনাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই সময় গুলির শব্দ শুনে ন্যাশনাল গার্ডের অন্য সেনারা এগিয়ে আসেন। তারা হামলাকারীকে গুলি করে নিবৃত করেন।

ঘটনার সময় ফ্লোরিডায় থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হামলাকারী একজন আফগান নাগরিক। যিনি ২০২১ সালে যুক্তরাষ্ট্রে যান। হামলাকারীকে ‘কঠোরতম’ শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এছাড়া যেসব আফগান নাগরিক গত সরকারের সময় যুক্তরাষ্ট্রে এসেছে তাদের পুনঃপরীক্ষা করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, “জো বাইডেনের শাসনামলে যেসব আফগান আমাদের দেশে এসেছে, আমাদের তাদের অবশ্যই পুনঃপরীক্ষা করতে হবে।”

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলাকারীর নাম রহমানউল্লাহ লাকানওয়াল বলে জানা গেছে। ২৯ বছর বয়সী এ ব্যক্তি আফগানিস্তানের নাগরিক।

ওয়াশিংটনের মেট্রোপলিটান পুলিশের সহকারী প্রধান জেফ ক্যারোল বলেছেন, হামলাকারী এক কোণা থেকে এসেই সঙ্গে সঙ্গে সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

হামলাকারীকে ন্যাশনাল গার্ডের অন্য সেনারা এতে অন্তত চারবার গুলি করে। এরপর তাকেও আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। যদিও তার অবস্থা গুরুতর নয়।



সর্বশেষ সংবাদ
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

ad300