| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

স্লো পয়েজনিং করে খালেদা জিয়াকে অসুস্থ করা হয়েছে : আমান

  • প্রকাশের সময় : 01-12-2025 | 02:37 AM
স্লো পয়েজনিং করে খালেদা জিয়াকে অসুস্থ করা হয়েছে : আমান
ad728
বেগম খালেদা জিয়ার ওপর নির্যাতন চালানো হয়েছে, মিথ্যা মামলায় কারাবন্দি করে স্লো পয়েজনিং এর মাধ্যমে তাকে অসুস্থ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম দেশের গণতন্ত্রের জন্য ছিল উল্লেখযোগ্য অবদান।

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে ঢাকার সাভারের মুশুরিখোলা এলাকায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, বেগম খালেদা জিয়ার ওপর নির্যাতন চালানো হয়েছে, মিথ্যা মামলায় কারাবন্দি করে স্লো পয়েজনিং এর মাধ্যমে তাকে অসুস্থ করা হয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম দেশের গণতন্ত্রের জন্য ছিল উল্লেখযোগ্য অবদান।

বিএনপির এ নেতা বলেন,পুরোপুরি গণতন্ত্রে ফিরে আসার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। সারা দেশের মানুষ এখন নির্বাচনের জন্য প্রস্তুত এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণাকে সামনে রেখে জনগণের মধ্যে কোনো শঙ্কা নেই।

এ সময় দেশবাসীর প্রতি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জানান সাবেক এ মন্ত্রী। সাথে সাভারের বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায়ও দোয়া করার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। ভাকুর্তা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল মমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. কদম আলী ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।



সর্বশেষ সংবাদ
হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৭ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৭ শিশুর মৃত্যু

ad300