| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্বে নানা সমীকরণ, শীর্ষ পদে আলোচনায় যারা

মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত হওয়ার পর সংগঠনটির নতুন নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে নানা সমীকরণ। নতুন কমিটি পূর্ণাঙ্গ নাকি আংশিক হবে, তা নিয়ে আলোচনা থাকলেও যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ পদ পেতে সংগঠনের ত্যাগী, পরীক্ষিত ও সক্রিয় নেতারা বিভিন্ন পর্যায়ে তৎপরতা চালাচ্ছেন।

  • প্রকাশের সময় : 05-10-2026 | 12:38 PM
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্বে নানা সমীকরণ, শীর্ষ পদে আলোচনায় যারা
ad728
গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর থেকেই রাজধানীর রাজনৈতিক অঙ্গনে সংগঠনটির নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য কমিটিতে কারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন, তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।

দলীয় সূত্রে জানা গেছে, বিগত সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে সক্রিয় ছিলেন, হামলা-মামলা ও বিভিন্ন ধরনের চাপের মধ্যেও সংগঠনের সঙ্গে ছিলেন এবং যাদের সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ রয়েছে। নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। সদ্য বিলুপ্ত কমিটির নেতাদের পাশাপাশি ছাত্রদলের সাবেক নেতাদের নিয়েও আলোচনা চলছে।

সভাপতি পদে আলোচনায় রয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজ, আইয়ুব আলী, তসলিম আহসান মাছুম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন এবং আদাবর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সালসহ কয়েকজন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু, মোঃ শিমুল আহমেদ, তানভীর আহম্মেদ ইকরাম, আবু সালেহ চৌধুরী মানিক, সাবেক সদস্য ফরহাদ আলী সজীব, আরিফ হোসেন, ছাত্রদলের সাবেক নেতা মেহেদী হাসান রুয়েল, কামরুল ইসলাম, রফী উদ্দিন ফয়সালসহ বেশ কয়েকজন।

তবে সাধারণ সম্পাদক পদে জোরালো আলোচনায় রয়েছেন দীর্ঘদিনের পরীক্ষিত নেতা মোঃ শিমুল আহমেদ। দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত শিমুল আহমেদ ঢাকা মহানগর উত্তর যুবদলের রাজনীতিতে সক্রিয় হিসেবে পরিচিত। নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় তার নামও গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে বলে দলীয় নেতাকর্মীদের একটি অংশ জানিয়েছে।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য, বিগত সরকারের সময়ে রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ধরে রাখতে ভূমিকা রেখেছেন শিমুল আহমেদ। নানা প্রতিকূলতার মধ্যেও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার কারণে সাধারণ সম্পাদক পদে তার নাম আলোচনায় এসেছে।

দলটির কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বলছেন, যারা দলের দুঃসময়ে সংগঠনের পাশে ছিলেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং যাদের বিরুদ্ধে চাঁদাবাজি বা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ নেই। নতুন কমিটিতে তাদের মূল্যায়নের বিষয়টি গুরুত্ব পাবে। 

তাদের মতে, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সে কারণে সাংগঠনিকভাবে দক্ষ, তৃণমূলের কাছে গ্রহণযোগ্য এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন নেতাদের নেতৃত্বে আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এদিকে নতুন কমিটিতে কারা নেতৃত্বে আসছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ বাড়ছে। কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপরই এখন নির্ভর করছে ঢাকা মহানগর উত্তর যুবদলের পরবর্তী নেতৃত্বের চূড়ান্ত রূপরেখা।



ইসরায়েলি হামলায় ‌‘জ্বলছে গাজা’, একদিনে আরও  ৯১ প্রাণহানি

ইসরায়েলি হামলায় ‌‘জ্বলছে গাজা’, একদিনে আরও ৯১ প্রাণহানি

ad300