| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

জ্যাকব কক্সনের সতর্কবার্তা—এআইয়ের লাগামহীন অগ্রগতি মানবজাতির জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি মানুষের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। এই প্রযুক্তি নিয়ে কাজ করা কর্মীরা নিজেরাই এখন মানবজাতির ভবিষ্যৎ নিয়ে মারাত্মক শঙ্কিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ শঙ্কার কথা জানিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘অ্যানথ্রোপিক’-এর সাবেক গবেষক জ্যাকব কক্সন

  • প্রকাশের সময় : 14-09-2026 | 06:21 PM
জ্যাকব কক্সনের সতর্কবার্তা—এআইয়ের লাগামহীন অগ্রগতি মানবজাতির জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে।
ad728

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অ্যানথ্রোপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সন। সম্প্রতি প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি সতর্ক করে বলেন, এআইয়ের অগ্রগতির লাগাম এখনই টেনে ধরা না হলে অদূর ভবিষ্যতে মানবজাতির অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে।

২৭ বছর বয়সী কক্সন জানান, এআই প্রযুক্তি যে অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাচ্ছে, এর প্রভাব নিয়ে গবেষকেরাও আতঙ্কিত। তাঁর আশঙ্কা, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যেই স্বয়ংক্রিয় এআই এজেন্টগুলোর এমন সক্ষমতা তৈরি হতে পারে, যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

কক্সনের এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে বিবিসির সঙ্গে কথা বলেন তিনি। তাঁর সাবেক প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান দারিও আমোদেইও সম্প্রতি এআইয়ের অগ্রগতির গতি কিছুটা ধীর করার আহ্বান জানিয়েছেন। আমোদেইয়ের মতে, প্রযুক্তির উন্নয়ন বন্ধ করা নয়; বরং শক্তিশালী এআই মডেল নিরাপদভাবে তৈরি ও পরীক্ষা করার জন্য সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সময় দেওয়া প্রয়োজন।

আমোদেই আশঙ্কা প্রকাশ করেছেন, অসংখ্য স্বয়ংক্রিয় এআই বট একসঙ্গে কাজ করে শক্তিশালী সুপার কম্পিউটারের মতো হয়ে পুরো ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এতে শত শত বিলিয়ন ডলারের ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তিনি এ ঝুঁকি মোকাবিলায় স্বাধীন তদারকি ও কঠোর নিরাপত্তাব্যবস্থার ওপর জোর দিয়েছেন।

এআইয়ের গতি কমানোর প্রস্তাবকে সমর্থন করেছেন ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান এবং এক্সএআইয়ের প্রধান ইলন মাস্ক। কক্সনও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক প্রতিযোগিতা এড়াতে চীনকেও আলোচনায় যুক্ত করা প্রয়োজন।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্ক করে বলেছেন, যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না হলে এআই বিপজ্জনক হয়ে উঠতে পারে। একই সঙ্গে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স এআই উন্নয়নের গতি কমাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

অ্যানথ্রোপিক অবশ্য বলছে, এআইয়ের সুফলের পাশাপাশি ঝুঁকিগুলো তারা শুরু থেকেই গুরুত্ব দিয়ে দেখছে এবং শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা মেনেই নতুন মডেল তৈরি করছে।




ফের শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ: উত্তপ্ত রাজপথ

ফের শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ: উত্তপ্ত রাজপথ

ad300