| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন তফসিল

চলতি সপ্তাহের যে কোনো দিন ( সম্ভবত ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে) তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা হবে বলেও জানান তিনি। ইসির দশম কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সানাউল্লাহ,। সংসদ নির্বাচন ও গণভোট নেওয়ার সময় এবার এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ঐতিহাসিক’ গণভোট সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। এই দুই ভোট আয়োজন সফল করতে সংস্থাটি বিস্তারিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

  • প্রকাশের সময় : 08-12-2025 | 01:43 AM
৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন তফসিল তফসিল ঘোষণা ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে....ইসির দশম কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সানাউল্লাহ
ad728

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। এর আগে আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা হবে বলেও জানান তিনি।   তার পরে যে কোন দিন তফসিল দেয়া হবে। ইসির দশম কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এ তথ্য জানান ইসি সানাউল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ঐতিহাসিক’ গণভোট সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। এই দুই ভোট আয়োজন সফল করতে সংস্থাটি বিস্তারিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। আজ রবিবার (৭ ডিসেম্বর) ইসির দশম কমিশন সভা শেষে ইসি সানাউল্লাহ এসব কথা বলেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নেওয়ার সময় এবার এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। রবিবার নির্বাচন কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

সানাউল্লাহ বলেন, আজ দশম সভা হয়েছে। শিগগির তফসিল ঘোষণা করা হবে। চলতি সপ্তাহে যে কোনো এক সময়ে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের আগের রাতে ব্যালট যাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল কবে ঘোষণা হবে তা নির্ধারণে আজ রবিবারে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে ১০ম কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়। 
তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বে আগামী ১০ ডিসেম্বর ইসির অন্য সদস্যরাসহ ইসি সচিব দেখা করবেন। সেখানে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি নিয়ে আলোচনা হবে। তার পরে তফসিল ঘোষণা করবে ইসি।

এ নিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আগামী ১০ ডিসেম্বর আমরা মহামান্যের সঙ্গের তফসিল নিয়ে আলোচনা করবো। তার পরে তফসিল ঘোষণা করা হবে। এ নিয়ে আজ রবিবার (৭ ডিসেম্বর) কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তফসিল কবে হবে তা নির্ধারণ করে ইসি। এর আগে তিনি জানিয়েছিলেন, ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে। আর ভোট হতে পারে ৮ থেকে ১২ জানুয়ারির মধ্যে।




ইউপি নির্বাচনের সূচি ঘোষণা, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি

ইউপি নির্বাচনের সূচি ঘোষণা, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি

ad300