| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নিম্নমানের’ কিটক্যাট: সরবরাহকারী মোজাম্মেলকে কারাগারে পাঠিয়েছে আদালত

নিম্নমানের কিটক্যাট চকলেট বাজারজাত করার মামলায় মোজাম্মেল হোসাইন নামের এক সরবরাহকারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রবিবার (৭ ডিসেম্বর) জামিন আবেদন নাকচে করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথির আদালত। নিম্মমানের কিটকাটের বিষয়ে মামলা সংক্রান্ত একটি প্রতিবিদেন গত ২৫ নভেম্বর রাজধানী টিভি অন লাইনে প্রকাশিত হয়।

  • প্রকাশের সময় : 09-12-2025 | 12:20 AM
নিম্নমানের’ কিটক্যাট: সরবরাহকারী মোজাম্মেলকে কারাগারে পাঠিয়েছে আদালত নিম্মমানের কিটকাট সরবরাহ করছিল ‘সুমাইয়া এন্টারপ্রাইজ
ad728


নিজস্ব প্রতিবেদক: নিম্নমানের কিটক্যাট চকলেট বাজারজাত করার মামলায় মোজাম্মেল হোসাইন নামের এক সরবরাহকারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। 
রবিবার (৭ ডিসেম্বর) জামিন আবেদন নাকচে করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথির আদালত।
মামলার বাদী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল হাসান সংবাদমাধ্যমে এ তথ্য দিয়েছেন। 

‘সুমাইয়া এন্টারপ্রাইজের’ মালিক মোজাম্মেলকে সম্প্রতি মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, নেসলে বাংলাদেশের উৎপাদিত কিটক্যাট চকলেট বাজারজাত করে ‘সুমাইয়া এন্টারপ্রাইজ’।
গত ৩ নভেম্বর মামলা হওয়ার পর মোজাম্মেলকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছিল আদালত। নিম্মমানের কিটকাটের বিষয়ে মামলা সংক্রান্ত একটি প্রতিবিদেন গত ২৫ নভেম্বর রাজধানী টিভি অন লাইনে প্রকাশিত হয়।

কামরুল হাসান বলেন, বারবার অনুরোধ জানানোর পরও মোজাম্মেল হোসাইন কোনো ধরনের সহযোগিতা করেননি। পরীক্ষা চালানো কিটক্যাট চকলেটের নমুনা ফকিরাপুলের ‘আমানিয়া বেকারি’ থেকে সংগ্রহ করেছিলেন কামরুল হাসান।

পরে সিটি করপোরেশনের পরীক্ষাগারে সেটির মান যাচাই করা হয়। মান যাচাই করতে গিয়ে এ মামলায় নাম আসে মোজাম্মেলের।

কামরুল হাসানের অভিযোগ, চকলেটে ‘মিল্ক সলিড’ ছিল ৯ দশমিক ১২ শতাংশ, যা বিএসটিআই নির্ধারিত ১২ থেকে ১৪ শতাংশের চেয়ে কম। চকলেটে মিল্ক ফ্যাট পাওয়া যায় ১ দশমিক ১৬ শতাংশ, যা থাকার কথা ছিল আড়াই থেকে সাড়ে ৩ শতাংশ।

কামরুল হাসান এর আগে বলেছিলেন, মিল্ক সলিড কম থাকার মানে হলো, খাদ্যে ভেজাল থাকতে পারে। আর মিল্ক ফ্যাট কম থাকা বোঝায়, দুধের চর্বির পরিবর্তে তেল বা ভেজিটেবল ফ্যাট ব্যবহার করা হয়েছে।

‘নিম্নমানের’ চকলেট সরবরাহের অভিযোগে গত ২৪ নভেম্বর আরেকটি মামলা করেন কামরুল হাসান। এতে নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দিপাল আবে বিক্রমা ও পাবলিক পলিসি ম্যানেজার রিয়াসাদ জামানকে আসামি করা হয়।
এই দুজনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে দুজনের কেউই এখনো গ্রেপ্তার হননি।

এ মামলায় বলা হয়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মানদণ্ডে অনুমোদিত সর্বাধিক ১ শতাংশের বিপরীতে ওয়েফার বিস্কুটটিতে ২ দশমিক ৩২ শতাংশ অম্লতা (অ্যাসিডিটি) পাওয়া গেছে। আবরণে ব্যবহৃত চকলেটে অনুমোদিত ১২ থেকে ১৪ শতাংশের পরিবর্তে ৯ দশমিক ৩১ শতাংশ দুধের কঠিন পদার্থ ছিল। একই পণ্যে দুধের ফ্যাট বা চর্বির পরিমাণ ছিল ১ দশমিক ২৩ শতাংশ, যা মানসম্মত পরিমাণ ২.৫ থেকে ৩.৫ শতাংশ সীমার বেশ নিচে বলে অভিযোগ করা হয়।

এসব অভিযোগ অস্বীকার করেছে নেসলে বাংলাদেশ। তারা বলছে, খাদ্যপণ্যটির গুণগত মানের পক্ষে ডিস্ট্রিবিউটররা যে তথ্য দিয়েছে, সেটি উপেক্ষা করা হচ্ছে।

নেসলের ব্যবস্থাপনা পরিচালক ও পাবলিক পলিসি ম্যানেজারের বিরুদ্ধে মামলা করার আগে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলে কোম্পানিটির দাবি ।