| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

আরাকান আর্মির মাইন বিস্ফোরণে পা হারালেন যুবক

  • প্রকাশের সময় : 12-01-2026 | 01:28 PM
আরাকান আর্মির মাইন বিস্ফোরণে পা হারালেন যুবক
ad728
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মায়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে এক যুবক আহত হয়েছে। হানিফ (২৮) নামে এই যুবকের পা বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি টেকনাফের হোয়াইক্যং লম্বা বিল এলাকার বাসিন্দা ফজল করিমের ছেলে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় নাফ নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মায়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হোয়াইক্যং লম্বাবিল এলাকার বাসিন্দা হানিফের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। হানিফ স্থানীয় এক ব্যক্তির মালিকানাধীন মাছের প্রোজেক্টে কাজ করতেন। তাকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই দুঃখজনক ঘটনার পর স্থানীয়রা এবং সংশ্লিষ্ট প্রশাসন তার চিকিৎসার ব্যবস্থা করছেন। সীমান্তবর্তী এই এলাকায় এমন দুর্ঘটনা নিরাপত্তার দিকে আরও মনোযোগের প্রয়োজনীয়তা তুলে ধরে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, নাফ নদীতে মাছের প্রোজেক্টে কাজ করার সময় এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়েছে। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা সতর্ক করেছেন যে- নদী ও আশেপাশের এলাকায় এখনও মাইন বিস্ফোরণের ঝুঁকি রয়েছে, তাই এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্ব দেওয়া দরকার।




আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ

আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ

ad300