| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

৫বছরে প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন

  • প্রকাশের সময় : 14-12-2025 | 08:40 PM
৫বছরে প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন
ad728

নিজস্ব প্রতিবেদক: গত পাঁচ বছরে প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন, বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (১৪ ডিসেম্বর) রাজ্যসভায় এক লিখিত উত্তরে এই তথ্য দেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

কীর্তি বর্ধন সিং জানান, ভারত সরকার প্রতিবছর কতজন নাগরিক ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন, তা বিস্তারিতভাবে রেকর্ড করে রাখে। ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে মোট ১১ লাখ ৮৯ হাজার ১৯৪ জন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত ১৪ বছরে ২০ লাখেরও বেশি মানুষ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন। বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিদেশি নাগরিকত্ব গ্রহণের প্রবণতা ধীরে ধীরে বাড়ছে এবং সাম্প্রতিক বছরগুলোতে এই সংখ্যা সবচেয়ে বেশি।
বছরভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালে ১ লাখ ২২ হাজার ৮১৯ জন, ২০১২ সালে ১ লাখ ২০ হাজার ৯২৩ জন, ২০১৩ সালে ১ লাখ ৩১ হাজার ৪০৫ জন, ২০১৪ সালে ১ লাখ ২৯ হাজার ৩২৮ জন, ২০১৫ সালে ১ লাখ ৩১ হাজার ৪৮৯ জন, ২০১৬ সালে ১ লাখ ৪১ হাজার ৬০৩ জন, ২০১৭ সালে ১ লাখ ৩৩ হাজার ৪৯ জন, ২০১৮ সালে ১ লাখ ৩৪ হাজার ৫৬১ জন, ২০১৯ সালে ১ লাখ ৪৪ হাজার ১৭ জন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন।

করোনাকালীন সময়ে নাগরিকত্ব ত্যাগের সংখ্যা কিছুটা কমে যায়। ২০২০ সালে নাগরিকত্ব ত্যাগ করেন ৮৫ হাজার ২৫৬ জন। তবে পরবর্তী বছরগুলোতে তা আবার বৃদ্ধি পায়।

২০২১ সালে ১ লাখ ৬৩ হাজার ৩৭০ জন, ২০২২ সালে ২ লাখ ২৫ হাজার ৬২০ জন, ২০২৩ সালে ২ লাখ ১৬ হাজার ২১৯ জন এবং ২০২৪ সালে ২ লাখ ৬ হাজার ৩৭৮ জন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন।



সংসদ ভোট: আসতে পারে অস্ত্র: বর্ডার ও সি-রুট সিলসহ ব্যাপক নির

সংসদ ভোট: আসতে পারে অস্ত্র: বর্ডার ও সি-রুট সিলসহ ব্যাপক নির

ad300