রংপুরের কাউনিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশরাফুল আলম নয়ন নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার হলদিবাড়ি রেলগেট সংলগ্ন পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নয়ন শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি গার্মেন্টসে কর্মরত ছিলেন এবং মাত্র দুই দিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করেছে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদক
সাইফুল ইসলাম