| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

  • প্রকাশের সময় : 12-01-2026 | 05:42 PM
দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন
ad728
দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি (আরএডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। সোমবার (১২ জানুয়ারি) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ছিল ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। সেটাকে কেন্দ্র করে সংশোধিত এডিপিতে ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে। সংশোধিত কর্মসূচিতে অভ্যন্তরীণ অর্থায়ন এক লাখ ২৮ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস নির্ধারিত হয়েছে ৭২ হাজার কোটি টাকা।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, মূল উন্নয়ন কর্মসূচির তুলনায় অভ্যন্তরীণ উৎসে ১৬ হাজার কোটি টাকা এবং বৈদেশিক সহায়তায় ১৪ হাজার কোটি টাকা কমানো হয়েছে। এর ফলে মোট হ্রাসের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার কোটি টাকা। সংকট কাটাতে বাকিতে এলপি গ্যাস আমদানির সুযোগসংকট কাটাতে বাকিতে এলপি গ্যাস আমদানির সুযোগ

সংশোধিত কর্মসূচির আওতায় মোট প্রকল্প সংখ্যা ১ হাজার ৩৩০টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ১০৮টি, সম্ভাব্যতা যাচাই ৩৫টি, কারিগরি সহায়তায় ১২১টি এবং সংস্থা নিজস্ব অর্থায়নে ৬৬টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

খাতভিত্তিক বরাদ্দে পরিবহন যোগাযোগ, বিদ্যুৎ জ্বালানি, গৃহায়ন কমিউনিটি সুবিধা, শিক্ষা এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন অগ্রাধিকার পেয়েছে। এসব খাতে মোট বরাদ্দ এক লাখ ২১ হাজার ১৮৮ কোটি টাকা, যা সামগ্রিক কর্মসূচির ৬০ দশমিক ৫৪ শতাংশ।

মন্ত্রণালয় পর্যায়ে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ। পাশাপাশি শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, পানি সম্পদ এবং নৌপরিবহন সংশ্লিষ্ট দপ্তরগুলোও উল্লেখযোগ্য বরাদ্দের অন্তর্ভুক্ত হয়েছে।

পরিকল্পনা সংশ্লিষ্টরা জানান, সংশোধিত কর্মসূচির বাস্তবায়ন অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, মানবসম্পদ বিকাশ, সামাজিক সেবা উন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে কার্যকর ভূমিকা রাখবে।