| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি : আমিনুল হক

  • প্রকাশের সময় : 20-12-2025 | 07:42 PM
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি : আমিনুল হক
ad728
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের হয়ে রৌপ্য পদক জয়ী খই খই সাই মারমার হাতে আর্থিক অনুদান তুলে দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, অনূর্ধ্ব–১৯ বালিকা চ্যাম্পিয়ন ও মারমা জনগোষ্ঠীর সদস্য খই খই সাই মারমার মতো প্রতিভাবান খেলোয়াড়রা যেন সুযোগের অভাবে পিছিয়ে না পড়েন, সে জন্য বিএনপি তার পাশে থাকবে। তিনি বলেন, যতদিন খই খই প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমরা তার পাশে থাকব।

খেলাধুলা নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আমিনুল হক বলেন, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা বিএনপির অন্যতম লক্ষ্য। এ জন্য নিউ কুঁড়ি স্পোর্টস নামে একটি কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের পড়াশোনা ও খেলাধুলার সব দায়িত্ব সরকারিভাবে বহনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় খেলার মাঠের সংকট রয়েছে। যেখানে খালি জায়গা পাওয়া যাবে, সেখানে সরকারি উদ্যোগে খেলার উপযোগী মাঠ নির্মাণ করা হবে। তৃণমূল পর্যায়ে খেলাধুলা বিস্তারের মাধ্যমে খেলোয়াড়দের পেশাদারিত্ব ও ভবিষ্যৎ কর্মসংস্থানের ব্যবস্থা করাই বিএনপির লক্ষ্য।

খেলা শেষে খেলোয়াড়দের কর্মসংস্থান প্রসঙ্গে আমিনুল হক বলেন, বয়সসীমা থাকলে সরকারি চাকরিতে ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে, আর বয়সসীমা না থাকলে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। প্রতিটি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা এবং প্রতিটি স্কুলে বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।

নারী ক্রীড়াবিদদের বিষয়ে আমিনুল হক বলেন, ছেলে ও মেয়েদের সমানভাবে এগিয়ে নেওয়া এবং নারী ক্রীড়াবিদদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার। এতে নারীদের সামাজিক মর্যাদা ও অংশগ্রহণ আরও শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে খেলাধুলাভিত্তিক কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।



সর্বশেষ সংবাদ
কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

ad300