জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়কের দায়িত্বে কলেজশিক্ষক,তৃণমূলে ক্ষোভ
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদলের নতুন ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন এ কে এম আবদুল্লাহ আল মাসুদ। তবে বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নন, পেশায় একটি বেসরকারি কলেজের শিক্ষক। ছাত্রত্বহীন একজনকে এমন গুরুত্বপূর্ণ পদে বসানো নিয়ে সংগঠনটির ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি তার বিরুদ্ধে অতীতে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকারও অভিযোগ উঠেছে।
- প্রকাশের সময় : 31-08-2026 | 05:21 PM
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাবিপ্রবি শাখা ছাত্রদলের তৎকালীন আহ্বায়ক শাকিল আহমেদকে সম্প্রতি বহিষ্কার করে কেন্দ্রীয় সংসদ। শূন্য পদ পূরণে গত ২২ আগস্ট রাতে সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। এর আগে ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি ৩৭ সদস্যের এই কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রদল। খোঁজ নিয়ে জানা গেছে, আবদুল্লাহ আল মাসুদ জাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তার ছাত্রত্ব নেই। তিনি জামালপুর শহরের উইজডম সেন্ট্রাল কলেজে উচ্চতর গণিত বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শুধু তাই নয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে তাকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি ও মিছিলে অংশ নিতে দেখা গেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মির্জা আজমের সঙ্গেও তার একাধিক ছবি প্রকাশ্যে এসেছে।
সর্বশেষ সংবাদ