| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আমরা নির্বাচনটা সুষ্ঠু ভাবে করে ফেলবো, কেউ ঠেকাতে পারবে না: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনটা আমরা করে ফেলবো, কেউ ঠেকাতে পারবে না। প্রায় ৪৩ হাজার কেন্দ্রে ভোট হবে। সন্ত্রাসীরা কয়টা বন্ধ করবে। ৫০০ কিংবা এক হাজার কেন্দ্র বন্ধ করবে। বাকি ৪২ হাজার কেন্দ্রে নির্বাচন করে ফেলবো। বন্ধগুলোতে আবার ভোট করবো। কেউ ঠেকাতে পারবে না, সন্ত্রাসীরাও না। কারণ মানুষ নির্বাচন চায়, এটাই হলো আমাদের বড় শক্তি। এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।

  • প্রকাশের সময় : 15-11-2025 | 08:30 PM
আমরা নির্বাচনটা সুষ্ঠু ভাবে করে ফেলবো, কেউ ঠেকাতে পারবে না: আইজিপি পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে আইজিপি
ad728

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনটা আমরা করে ফেলবো, কেউ ঠেকাতে পারবে না। প্রায় ৪৩ হাজার কেন্দ্রে ভোট হবে। সন্ত্রাসীরা কয়টা বন্ধ করবে। ৫০০ কিংবা এক হাজার কেন্দ্র বন্ধ করবে। বাকি ৪২ হাজার কেন্দ্রে নির্বাচন করে ফেলবো। বন্ধগুলোতে আবার ভোট করবো। কেউ ঠেকাতে পারবে না, সন্ত্রাসীরাও না। কারণ মানুষ নির্বাচন চায়, এটাই হলো আমাদের বড় শক্তি। এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।

আগামী নির্বাচন উপলক্ষে পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় খুলনা মহানগর পুলিশ লাইনসে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ কিংবা কোন নির্বাচনে হামলা হয়নি। কোনও নির্বাচন মৃত্যুহীন হয়নি, কখনও পাঁচ, কখনও ১০, কখনও ২৫ জনের মৃত্যু হয়েছে। এবার আমরা চাই না একটাও মৃত্যু হোক। খুলনায় পুলিশের সব ইউনিটে নির্বাচনের জন্য প্রশিক্ষণ চলছে। গত তিনটা নির্বাচন নিয়ে নানা বিতর্ক আছে। সমালোচনা আছে। আমরা যেন সেসব বিতর্ক ও সমালোচনা থেকে বেরিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে পারি সে চেষ্টা করতে হবে। আমরা অর্পিত দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবো। সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে সেরকম লোকদের শনাক্ত করে নির্বাচনকালীন দায়িত্বে না রাখার পরিকল্পনা রয়েছে। জেলা পুলিশ সুপার ও রেঞ্জ ডিআইজি এ ধরনের লোক চিহ্নিত করছেন। এখনও কাজ চলছে। আগামী জানুয়ারিতে এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে। দেশের মানুষ নির্বাচনকে স্বাগত জানাচ্ছে। সবাই ভোটের জন্য উদগ্রীব হয়ে আছে। কাজেই সবার সহযোগিতা নিয়ে আমরা সুষ্ঠু একটি নির্বাচন করতে চাই।’




ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট: ইসি প্রস্তুত-

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট: ইসি প্রস্তুত-

ad300