নিজস্ব প্রতিবেদক; ভোটার ও জাতীয় পরিচয়পত্রের কাজ সারলেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর লন্ডনের বাসিন্দা থাকায় বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার দেশের নাগরিক হলেন।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) পৌঁছান তিনি। এ সময় নির্াচন কমিশন ঘিরে কঠোর নিরাপত্তা ছিল। ওই এলাকায় কাউকে প্রবেশ করতে দেযা হয়নি।

এরপর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে দুপুর ১ টা ১৮ মিনিটের দিকে ইটিআই ভবন থেকে বের হয়ে যান তারেক রহমান।
এদিকে তারেক রহমানের ভোটার হতে আইনগত কোন বাধা নেই বলে বাসসকে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
ইসি আব্দুর রহমানেল মাছউদ বাসসকে বলেন, ‘ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যে কোন সময় ভোটার করতে পারেন। এ ক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নেই।
এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গণে শহীদ হাদির কবর জিয়ারত করেন।