| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দিল্লিতে আজ ফের উত্তেজনার আশঙ্কা! কী কর্মসূচি বিরোধী ইন্ডিয়া ব্লক এবং সিজেপির

ভোটার তালিকা সংশোধন নিয়ে নিজেদের উদ্বেগের কথা প্রধান বিচারপতিকে জানাতে চান বিরোধী নেতারা। তাঁদের দাবি, নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপের বিষয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। সেই কারণে স্মারকলিপি জমা দিতে চান তাঁরা। তবে প্রধান বিচারপতি দেখা করতে অস্বীকার করে দিয়েছেন।

  • প্রকাশের সময় : 12-10-2026 | 02:53 PM
দিল্লিতে আজ ফের উত্তেজনার আশঙ্কা! কী কর্মসূচি বিরোধী ইন্ডিয়া ব্লক এবং সিজেপির
ad728
ভোটার তালিকা সংশোধন ঘিরে উত্তপ্ত রাজধানী দিল্লি। এক দিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা। অন্য দিকে, বিক্ষোভের অনুমতি চেয়ে সোমবার থানায় যাওয়ার কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই পরিস্থিতিতে সোমবারও দিল্লিতে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী নেতারা ইন্ডিয়া গেট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিল করার পরিকল্পনা করেছেন। তাঁদের লক্ষ্য, প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে স্মারকলিপি জমা দেওয়া। তবে প্রধান বিচারপতি ইতিমধ্যেই তাঁদের সাক্ষাতের আবেদন খারিজ করেছেন। ফলে বিরোধীদের পরবর্তী পদক্ষেপ ঘিরে নজর রয়েছে রাজনৈতিক মহলের। সোমবার সকাল থেকেই দিল্লিতে তৎপর পুলিশ। গত দু’দিন ধরে ককরোচ জনতা পার্টির ডাকে রাজধানীতে বিক্ষোভ দেখানোর চেষ্টা করছেন বহু তরুণ। তাঁদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছেন তাঁরা। বিক্ষোভকারীদের আটক করার ঘটনাকে কেন্দ্র করেও বিতর্ক তৈরি হয়েছে।
এ বার একই দাবিতে পথে নামতে চলেছে বিরোধী দলগুলি। সোমবার দুপুর সাড়ে ১টায় ইন্ডিয়া গেট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিল করার কথা জানিয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গেও এই আন্দোলনে রয়েছেন। বিরোধীদের বক্তব্য, ভোটাধিকার রক্ষার লড়াই এটি। গণতন্ত্র বাঁচাতে সাধারণ মানুষকেও মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন রাহুল এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। এই আন্দোলনকে ‘করো অথবা মরো’ লড়াই বলেও উল্লেখ করেছেন তাঁরা 

কেন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চান বিরোধীরা?
ভোটার তালিকা সংশোধন নিয়ে নিজেদের উদ্বেগের কথা প্রধান বিচারপতিকে জানাতে চান বিরোধী নেতারা। তাঁদের দাবি, নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপের বিষয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। সেই কারণে স্মারকলিপি জমা দিতে চান তাঁরা। তবে প্রধান বিচারপতি দেখা করতে অস্বীকার করে দিয়েছেন।

কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খড়্গে চিঠি লিখে প্রধান বিচারপতির কাছে সাক্ষাতের সময় চেয়েছিলেন। কিন্তু সূর্য কান্ত তাঁদের সেই আবেদন খারিজ করে দেন। আদালতে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে শুনানি চলায় এ নিয়ে আলাদা করে আলোচনা করা অর্থহীন বলে তিনি জানিয়েছেন। এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছিলেন ইন্ডিয়া জোটের নেতারা।

থানায় কেন যাবেন ককরোচ নেতারা?
অন্য দিকে, সিজেপির নেতারাও সোমবার সকাল ১০টায় সংসদ মার্গ থানায় যাওয়ার কথা জানিয়েছেন। তাঁদের উদ্দেশ্য, যন্তরমন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য নির্দিষ্ট দিন ও সময় চাওয়া। দলের সহ-সমন্বয়ক সৌরভ দাস, আইনি বিভাগের প্রধান রত্না সিং এবং অন্য নেতারা এই কর্মসূচিতে যোগ দিতে পারেন। দলের নেতা অভিজিৎ দীপকের উপস্থিতি নিয়ে অবশ্য অনিশ্চয়তা রয়েছে। সম্প্রতি তাঁর ঠাকুমার মৃত্যু হয়েছে।



সূত্র: হিন্দুস্তান টাইমস



নির্বাচনে ঝামেলা হলেই ভোটকেন্দ্র বন্ধ: সিইসি

নির্বাচনে ঝামেলা হলেই ভোটকেন্দ্র বন্ধ: সিইসি

ad300