| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

সোনালি যুগে ফিরে গেলেন অমিত-শাবনূর

  • প্রকাশের সময় : 19-01-2026 | 05:07 PM
সোনালি যুগে ফিরে গেলেন অমিত-শাবনূর
ad728
ঢাকাই সিনেমার দুই তারকা অমিত হাসান ও শাবনূর হঠাৎ  সেই সোনালি যুগে ফিরে গেলেন। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘ভুলোনা আমায়’ চলচ্চিত্রের কালজয়ী গান একদিকে পৃথিবী-তে সে সময় দর্শক মাতিয়েছিলেন অমিত-শাবনূর। ২৬ বছর পর আবার দেখা গেল একফ্রেমে, একই গানে পা মেলালেন তারা। মূলত, চিত্রনায়ক কাজী মারুফের সামাজিক মাধ্যমে আসা একটি লাইভ থেকে এই দৃশ্য দেখা যায় ।

চিত্রনায়িকা শাবনূর পরিবার নিয়ে অস্ট্রেলিয়াতে থাকলেও বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে অবস্থান করা ঢাকাই সিনেমার মৌসুমীর সঙ্গেও দেখা করেন শাবনূর। এই দুই তারকার আবেগঘন পুনর্মিলনের মুহূর্ত সামনে আসতেই তখন ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে উচ্ছ্বাস ও নস্টালজিয়া।

এবারও তার ব্যতিক্রম ঘটল না। আবরও সেই নস্টালজিয়ায় ফিরে গেলেন শাবনূর। সঙ্গে ছিলেন অমিত হাসান, কাজী মারুফরাও। সোমবার (১৯ জানুয়ারি ) সকালে ফেসবুকে খুবই অল্প সময়ের জন্যে লাইভে আসেন কাজী মারুফ। ২১ সেকেন্ড ধারণ করা হয় সেই লাইভ। তাতে দেখা যায়, ‘একদিকে পৃথিবী’ গান বাজছে, এর সঙ্গে তাল মিলিয়ে পা মেলাচ্ছেন অমিত-শাবনূর। সঙ্গে থাকা আরও অতিথিরাও তাদের সেই সোনালি নস্টালজিয়াকে ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন।

ভিডিওটি প্রকাশ হতেই ভক্তরা প্রশংসায় ভাসায় এই তারকা জুটিকে। কেউ কেউ হঠাৎ তাদের একসঙ্গে দেখে চমকেও গেছেন।

জানা যায়, চিত্রনায়িকা শাবনূর ছেলে আইজানকে খুশি করতে যুক্তরাষ্ট্র সফরে যান। এর মধ্যে শাবনূর উদযাপন করেন তার ৪৬ তম জন্মদিনও। সে সময় প্রবাসী বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন জনপ্রিয় এই নায়িকা।