| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

এতটাই সুন্দর যে চোখ ফেরানো কঠিন

  • প্রকাশের সময় : 16-01-2026 | 05:53 PM
এতটাই সুন্দর যে চোখ ফেরানো কঠিন
ad728
উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান  নতুন জীবনে পা রেখেছেন। তাদের এই নতুন অধ্যায়ের সূচনাকে কেন্দ্র করে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির আবেগ আপ্লুত হয়ে বলেন, এই দৃশ্য এতটাই সুন্দর যে চোখ ফেরানো কঠিন। 

বহুদিনের আলোচিত সম্পর্ক অবশেষে পরিণয়ে রূপ নিয়েছে এই তারকা জুটির। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের সুখবরটি নিশ্চিত করেছেন রাফসান সাবাব। ফেসবুকে বিয়ের কিছু আবেগঘন মুহূর্তের ছবি প্রকাশ করে তিনি জানান, পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতে তারা এক নতুন যাত্রা শুরু করেছেন। সবার দোয়া ও ভালোবাসা কামনা চেয়েছেন এই নবদম্পতি।

এই আনন্দঘন খবরে শুভেচ্ছায় ভাসছেন তারা। শোবিজ অঙ্গনের সহকর্মী ও ভক্তরা তাদের অভিনন্দন জানাচ্ছেন । তবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের মন্তব্যটি আলাদাভাবে নজর কাড়ে নেটিজেনদের। সাফা কবির আবেগ প্রকাশ করে লিখেছেন, এই দৃশ্য এতটাই সুন্দর যে চোখ ফেরানো কঠিন।

তার ভাষায়, আনন্দে বুক ভরে যাচ্ছে, চোখে জমে উঠছে খুশির জল। দুই সুন্দর মানুষের এই মিলনে তিনি সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদ কামনা করেন এবং তাদের জীবনে অফুরন্ত ভালোবাসা ও শান্তি প্রার্থনা করেন।

দীর্ঘদিন ধরে দেশের বড় বড় আয়োজন ও অনুষ্ঠানে উপস্থাপনা করে রাফসান সাবাব নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অন্যদিকে, জেফার রহমান তার গায়কি ও স্বতন্ত্র স্টাইল দিয়ে তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বিনোদন জগতের দুই সফল ব্যক্তিত্বের এই নতুন পথচলা নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।



রেকর্ড রেমিট্যান্স প্রবাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পে

রেকর্ড রেমিট্যান্স প্রবাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পে

ad300