| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

রামেক হাসপাতালে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশুর মৃত্যু হলেও পরীক্ষায় মাত্র একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি ২৯ জনের নমুনায় হামের অস্তিত্ব পাওয়া যায়নি। সোমবার (৩০ মার্চ) দুপুরে রামেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

  • প্রকাশের সময় : 30-03-2026 | 03:53 PM
রামেক হাসপাতালে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি
ad728
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশুর মৃত্যু হলেও পরীক্ষায় মাত্র একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি ২৯ জনের নমুনায় হামের অস্তিত্ব পাওয়া যায়নি। 

সোমবার (৩০ মার্চ) দুপুরে রামেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন জানান, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর ৩৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৬৫ শতাংশেরই বয়স ছয় মাসের নিচে, যা চিকিৎসকদের জন্য বেশ উদ্বেগজনক। তবে এক বছরের ওপরের শিশুদের আক্রান্ত হওয়ার হার অনেক কম। বর্তমানে হাসপাতালে নির্ধারিত কর্নার ও সাধারণ শিশু ওয়ার্ডে আইসোলেশন নিশ্চিত করে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম জানান, ১২০০ শয্যার বিপরীতে প্রতিদিন ২৫০০ থেকে ৩৫০০ রোগী ভর্তি থাকায় চিকিৎসা ব্যবস্থায় হিমশিম খেতে হচ্ছে। সীমিত জনবল ও অবকাঠামোর মধ্যেও চিকিৎসকরা দিনরাত সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আগামী জুন মাসে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরুর ঘোষণা দেওয়া হয়েছে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।




কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

ad300