| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

গণভবনে স্থাপিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে তিনি রাজনৈতিক নেতা ও উপদেষ্টাদের নিয়ে জাদুঘরটি ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি একে বিশ্বের এক নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন এবং বলেন, এই জাদুঘর দেশবাসীকে ভবিষ্যতের সঠিক পথ দেখাবে।

  • প্রকাশের সময় : 20-01-2026 | 07:55 PM
গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ad728
গণভবনে স্থাপিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে তিনি রাজনৈতিক নেতা ও উপদেষ্টাদের নিয়ে জাদুঘরটি ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি একে বিশ্বের এক নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন এবং বলেন, এই জাদুঘর দেশবাসীকে ভবিষ্যতের সঠিক পথ দেখাবে।

পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা শেখ হাসিনার ১৬ বছরের শাসনকাল এবং চব্বিশের অভ্যুত্থানে গণহত্যার চিত্র সম্বলিত একটি প্রামাণ্যচিত্র দেখেন। জাদুঘরটিতে শহীদদের স্মৃতিচিহ্ন, পোশাক, গুরুত্বপূর্ণ দলিল এবং স্বৈরাচারী শাসনের দমন-পীড়নের ইতিহাস অত্যন্ত গুরুত্বের সাথে সংরক্ষণ করা হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, “আমরা চাই না ভবিষ্যতে আর কোথাও এমন জাদুঘর তৈরির প্রয়োজন হোক। তবে জাতি কখনো দিশেহারা হলে এই জাদুঘরই পথ দেখাবে।” তিনি বিশেষ করে ‘আয়নাঘর’-এর আদলে তৈরি কক্ষগুলোতে দর্শকদের সময় কাটানোর পরামর্শ দেন, যাতে মানুষ তখনকার নৃশংসতা উপলব্ধি করতে পারে।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, অসংখ্য তরুণ ও গবেষকের আট মাসের অক্লান্ত পরিশ্রমে জাদুঘরটি এই পর্যায়ে এসেছে। আগামী নির্বাচনের আগেই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পরিদর্শনে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, জুলাই আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ এবং গুম হওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রফেসর মুহাম্মদ ইউনূস জুলাই শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, সাধারণ মানুষ যে নির্ভয়ে অস্ত্রের মুখে দাঁড়াতে পারে, এটাই এই অভ্যুত্থানের সবচেয়ে বড় শিক্ষা। তিনি স্পষ্ট করেন যে, এই জাদুঘরটি কেবল ইতিহাসের স্মারক নয়, বরং এটি ভবিষ্যতে যে কোনো স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে একটি স্থায়ী সতর্কবাণী হিসেবে দাঁড়িয়ে থাকবে। তিনি তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের দল বেঁধে এই জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান যাতে তারা স্বাধীনতার প্রকৃত মূল্য অনুধাবন করতে পারে।





হাদির মৃত্যু:দেশজুড়ে প্রতিবাদে উত্তাল ,ভাংচুর-অগ্নিসংযোগ

হাদির মৃত্যু:দেশজুড়ে প্রতিবাদে উত্তাল ,ভাংচুর-অগ্নিসংযোগ

ad300