| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

জটিলতা শেষে ভারতে শাকিবের সিনেমার শুটিং শুরু

  • প্রকাশের সময় : 08-02-2026 | 05:42 PM
জটিলতা শেষে ভারতে শাকিবের সিনেমার শুটিং শুরু
ad728
অবশেষে সব জটিলতা কাটিয়ে ভারতে পা রাখলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। দীর্ঘদিনের ভিসা সমস্যার অবসান ঘটিয়ে ভারতে শুরু হয়েছে তার অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’-এর শুটিং। ইতিমধ্যে শাকিব খানসহ সিনেমাটির অভিনয়শিল্পীরা শুটিংয়ে অংশ নিয়েছেন বলে নিশ্চিত করেছে প্রযোজনাসংশ্লিষ্ট একাধিক সূত্র। 

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী গত বছরের ডিসেম্বরেই ভারতের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শিল্পী ও কলাকুশলীদের ভিসা পেতে বিলম্ব হওয়ায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। 

আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য থাকায় সময় বাঁচাতে গত ৬ জানুয়ারি দেশেই শুটিং শুরু করেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। এমনকি বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় গিয়েও কিছু অংশের দৃশ্যধারণ করা হয়। তবে গল্পের প্রয়োজনে ভারতের লোকেশনগুলো অপরিহার্য ছিল বলে শেষ মুহূর্ত পর্যন্ত ভিসার অপেক্ষা করছিলেন নির্মাতারা।

ভারতে শুটিং শুরু হলেও বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত মুখ খুলতে রাজি নন পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই মুহূর্তে নির্মাতাদের সম্পূর্ণ মনোযোগ কাজ দ্রুত শেষ করার ওপর। কোনো প্রকার বিড়ম্বনা এড়াতে এবং কাজের গতি ঠিক রাখতে তারা গোপনীয়তা বজায় রাখছেন। শুটিংয়ের একটি বড় অংশ শেষ করেই বড় কোনো ঘোষণা বা বিস্তারিত তথ্য জানাবেন তারা।

ভিসা জটিলতায় শুটিং পেছালেও সিনেমাটি আসছে রোজার ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। শাকিব ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে উৎসবের বড় চমক। এখন ভারতে নিরবচ্ছিন্নভাবে কাজ শেষ করতে পারলে নির্দিষ্ট সময়েই সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে বলে আশা করা হচ্ছে।



সুষ্টু নির্বাচনের প্রত্যাশা: উচ্চপর্যায়ের বড় পর্যবেক্ষক দল

সুষ্টু নির্বাচনের প্রত্যাশা: উচ্চপর্যায়ের বড় পর্যবেক্ষক দল

ad300