| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

চাকরি ফেরত পাচ্ছেন বাদ পড়া ৬৫০ পুলিশ কর্মকর্তা

২০০৬ সালে রাজনৈতিক কারণে নিয়োগ বাতিল হওয়া প্রায় ৬৫০ জন এসআই ও সার্জেন্ট তাদের চাকরি ফিরে পাবেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন। একই সঙ্গে পুলিশের শূন্য পদে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশও দিয়েছেন তিনি।

  • প্রকাশের সময় : 24-02-2026 | 12:59 AM
চাকরি ফেরত পাচ্ছেন বাদ পড়া ৬৫০ পুলিশ কর্মকর্তা
ad728
২০০৬ সালে রাজনৈতিক কারণে নিয়োগ বাতিল হওয়া প্রায় ৬৫০ জন এসআই ও সার্জেন্ট তাদের চাকরি ফিরে পাবেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন। একই সঙ্গে পুলিশের শূন্য পদে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশও দিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পুলিশ কর্মকর্তাদের নিয়োগ জটিলতা নিরসনের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, রাজনৈতিক অভিযোগ তুলে ২০০৬ সালে যাদের নিয়োগ বাতিল করা হয়েছিল, তারা অবশেষে ন্যায়বিচার পেতে যাচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তাদের ফাইলটি আগে প্রধান উপদেষ্টার দপ্তরে ছিল। আদালতের রায় অনুযায়ী তাদের নিয়োগ দেওয়ার বিষয়টি পুনরায় প্রক্রিয়াকরণ করা হচ্ছে। তারা যেন দ্রুত কর্মস্থলে যোগ দিতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশ বাহিনীতে বর্তমানে ২৭০১টি কনস্টেবল পদ শূন্য রয়েছে। জনবল সংকট কাটাতে এসব পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, "কেউ পুলিশের পেশাদারিত্বে বাধা সৃষ্টি করতে পারবে না। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে পুলিশের কাজে হস্তক্ষেপ করে, তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"




সর্বশেষ সংবাদ
মেট্রোরেলের পিলারের বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে পথচারীর মৃত্যু

মেট্রোরেলের পিলারের বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে পথচারীর মৃত্যু

ad300