ঢাকা–১৭ আসনে রাজনৈতিক অঙ্গনে আস্থার প্রতীক হিসেবে সুপরিচিত জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস। দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করে আসছেন তিনি।
কমিটির অন্যতম সক্রিয় সদস্য ও প্রচার কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনকালে তার সাংগঠনিক দক্ষতা, সমন্বয় ক্ষমতা ও নেতৃত্বগুণ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শকে ধারণ করে তিনি কাজ করে যাচ্ছেন বলে জানান নেতাকর্মীরা। তার নিরলস প্রচেষ্টা ও কার্যকর নেতৃত্বে বহু কর্মী-সমর্থক অনুপ্রাণিত, সংগঠন, সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে। অনেকেই মনে করেন, তার ধারাবাহিক প্রচেষ্টা ভবিষ্যতেও ঢাকা–১৭ আসনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।