| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বাংলাদেশে না থাকার শূন্যতা অনুভব করছেন মাহি

  • প্রকাশের সময় : 23-02-2026 | 04:49 PM
বাংলাদেশে না থাকার শূন্যতা অনুভব করছেন মাহি
ad728
অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছেন ছোট পর্দার অভনেত্রি সামিরা খান মাহি। তবে সপ্তাহ যেতে না যেতেই বাংলাদেশে না থাকার শূন্যতা অনুভব করছেন তিনি।

গত ১৯ ফেব্রুয়ারি নিউইয়র্কে পৌঁছান মাহি। সেখানে তিনি বোনের সঙ্গেই থাকছেন। মাহির পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বোনকে দেখা মাত্রই দৌঁড়ে গিয়ে জড়িয়ে ধরেন। 

দুই বোনের আলিঙ্গনের মুহূর্ত ফেসবুকে আপলোড করে ক্যাপশনে অভিনেত্রী জানিয়েছেন, 'জীবন যত দূরেই নিয়ে যাক, বোনেরা শেষ পর্যন্ত এক হয়ে যায়।

মাহির ভাষ্যমতে, বাস্তব জীবনটা খুবই কঠিন। কাজের চাপে দুই বছর বোনের কাছে যেতে পারছিলেন না। অনেক সময় কাজ সম্পর্ককে দূরে সরিয়ে দেয় কিন্তু কিছু সম্পর্ক আছে যেখানে দূরত্ব কখনোই জায়গা পায় না।

একই সাথে বাংলাদেশে না থাকার আক্ষেপ করেন অভিনেত্রী। এও জানান, বিদেশের জীবন বেছে নেয়া মোটেও সহজ নয়।

এদিকে ঢাকা থেকে প্রায় আট হাজার মাইল দূরে গেলেও ভক্তদের থেকে দূরে নন বলে মনে করেন মাহি। প্রতিনিয়ত তাই সামাজিক মাধ্যমে নতুন নতুন ছবি পোস্ট করে ভক্তদের কাছাকাছি থাকছেন অভিনেত্রী।

রমজান মাসে প্রিয়জনদের সাথে ইফতার না করার আক্ষেপও প্রকাশ পাচ্ছে তার ফেসবুক পোস্টে। সম্প্রতি এক পোস্টে মাহি জানিয়েছেন, আমেরিকায় ইফতার করা আর দেশে বাবা-মায়ের সঙ্গে বসে ইফতার করার মাঝে রয়েছে রাত-দিন তফাৎ।