| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

‘মাসুদ রানা’ অনিশ্চিত, নায়িকার মন খারাপ, পরিচালক বিরক্ত

  • প্রকাশের সময় : 12-07-2025 | 10:36 PM
‘মাসুদ রানা’ অনিশ্চিত, নায়িকার মন খারাপ, পরিচালক বিরক্ত
ad728
জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা ২০২০ সালে ছবি নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ঘোষণার পর থেকেই ছবিটি নিয়ে সবার ছিল তুমুল আগ্রহ। কে অভিনয় করবেন, পরিচালক হিসেবে থাকবেন কে—কবে ছবিটি মানুষ দেখার সুযোগ পাবেন, এ রকম নানা বিষয়। একটা সময় শুটিং শুরু হয়। জানা যায়, ছবিতে নায়িকা হবেন আলোচিত পূজা চেরী। বছরের পর বছর যায়, ছবির শুটিং আর শেষ হয় না। গত বছরের এপ্রিলে ছবিটির সর্বশেষ শুটিং হয়। এরপর আর শুটিংয়ের কোনো খবর দিতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান। আজ শুক্রবার ‘মাসুদ রানা’ ছবির পরিচালক সৈকত নাসির প্রথম আলোকে জানালেন, আলোচিত ‘মাসুদ রানা’ ছবিটি অনিশ্চিত। এর বাকি অংশের শুটিং শেষ হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না।

পূজা চেরী।
পূজা চেরী।
ছবি : পূজা চেরীর ফেসবুক

আজ শুক্রবার বিকেলে কথা প্রসঙ্গে সৈকত নাসির বললেন, ‘আমাদের সব মিলিয়ে মাত্র ৬ দিনের শুটিং বাকি আছে। এর মধ্যে একটি গান আর কয়েকটি দৃশ্য। কিন্তু গত বছর থেকে কয়েকবার শুটিংয়ের পরিকল্পনা করা হয়। এরপর শুটিংয়ের আগমুহূর্তে সিদ্ধান্ত বদল করতে হয়। আমি যত দূর জানতে পেরেছি, ফাইন্যান্সিয়াল ইস্যুর কারণে ছবিটির শুটিং শেষ করা যাচ্ছে না। অর্থাভাবে আমরা কাজ আর করতে পারছি না।’

পূজা চেরী
পূজা চেরী
ছবি : পূজা চেরীর ফেসবুক

সৈকত নাসির জানালেন, ‘মাসুদ রানা’ ছবির পেছনে তিনি অনেক সময় দিয়েছেন। এই ছবির কারণে কয়েকটি নতুন ছবির কাজও হতে নেননি। তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সৈকত বললেন, ‘সত্যি বলতে, আমি ছবিটা নিয়ে বিরক্ত হয়ে আছি। এত দিন কোনো ছবি নিয়ে পড়ে থাকার তো মানে হয় না। এত লম্বা সময় ধরে শুটিং চলায় ছবির অনেক দৃশ্যের ধারাবাহিকতা ধরে রাখাও সম্ভব নয়। আমি বিরক্ত হয়ে পড়েছি। নিজেও নতুন কাজে মনোযোগী হয়েছি। আগামী বছরের ঈদুল আজহার ছবির শুটিংয়ের পরিকল্পনা শুরু করেছি। আমি আর “মাসুদ রানা” নিয়ে পড়ে থাকতে চাই না। তবে এটা ঠিক, কাজটা আমার ভীষণ প্রিয় ছিল, মন দিয়ে শুটিংও করেছি। কাজটা মানুষের কাছে নিয়ে যেতে পারলে ভালো লাগত। পরিশ্রম সার্থক হতো।’

পূজা চেরী
পূজা চেরী
ছবি : পূজা চেরীর ফেসবুক

‘মাসুদ রানা’ ছবিতে সোহানা চরিত্রে অভিনয় করেছেন চিত্র নায়িকা পূজা চেরী। এই ছবির জন্য তিনিও অনেক পরিশ্রম করেছিলেন। শুটিংয়ে আহত হয়ে চিকিৎসা নিয়ে শুটিং করেছেন।

২০২১ সালের এপ্রিলে টাঙ্গাইলে ‘মাসুদ রানা’ ছবির শুটিংয়ের সময় আহত পূজা প্রথম আলোকে এভাবেই বলেছিলেন, ‘জীবনে যে কটি ছবিতে অভিনয় করেছি, সব কটিতেই শাড়ির আঁচল উড়িয়ে চলে এসেছি বলা যায়। এই প্রথম কোনো ছবিতে আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। তবে এতে আমার কোনো কষ্ট নেই; বরং আনন্দই লাগছে। এমনও মনে হচ্ছে, ব্যথা পেয়েছি তো কী হয়েছে? আরও ব্যথা পেলেও সমস্যা হবে না। আমি চরিত্রের মধ্যে ডুবে থাকতে চাই। চ্যালেঞ্জিং সব চরিত্রে অভিনয় করতে ভালো লাগছে আমার।’ কিন্তু ছবিটির শুটিং শেষ না হওয়ার কারণে তাঁরও মন খারাপ।

সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন বাংলা থ্রিলারের জনক কাজী আনোয়ার হোসেন এবং জাজ মাল্টি মিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজ।




শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

ad300