| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ডেঙ্গু: অক্টোবরে সর্বোচ্চ ৮০ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : 02-11-2025 | 02:10 AM
ডেঙ্গু: অক্টোবরে সর্বোচ্চ ৮০ জনের মৃত্যু
ad728

নিজস্ব প্রতিবেদক: গত অক্টোবর মাসে ডেঙ্গুতে দেশে সর্বোচ্চ ৮০ জন মারা গেছেন, যা এ বছরের রেকর্ড।  স্বাস্থ্য অধিদপ্তর শনিবার (১ নভেম্বর) জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫১৩ জন, যাদের মধ্যে ২৭৮ জন মারা গেছেন। এর মধ্যে সর্বোচ্চ ৮০ জন মারা গেছেন  এই  অক্টোবর মাসে। 
স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের  দেয়া এক বুলেটিনে বলা হয়-, এদিন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে পুরুষ ৪১৬ জন এবং নারী ২৩৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে; সেখানে ১২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর বাইরে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২০ জন করে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ময়মনসিংহে ২৯ জন, রাজশাহীতে ২২ জন, খুলনায় ১৩ জন, সিলেটে ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। রংপুর বিভাগে নতুন করে কেউ আক্রান্ত হননি।

এইডিস মশাবাহিত এ রোগে অক্টোবরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২২ হাজার ৫২০ জন, যা দশ মাসের মধ্যে সর্বোচ্চ। সেপ্টেম্বরে ৭৬ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। সে মাসে ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে হন।

এর আগে অগাস্টে ৩৯, জুলাইয়ে ৪১, জুনে ১৯, মে মাসে তিন, এপ্রিলে সাত, ফেব্রুয়ারিতে তিন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। মার্চ মাসে কেউ মারা যায়নি।

অপরদিকে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১৭৭৩, জুনে ৫৯৫১, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।