| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

অস্কারের মঞ্চে আবারও প্রিয়াঙ্কা চমক

  • প্রকাশের সময় : 07-03-2026 | 04:36 PM
অস্কারের মঞ্চে আবারও প্রিয়াঙ্কা চমক
ad728
বলিউড থেকে হলিউডে নিজের জায়গা তৈরি করা সহজ ছিল না প্রিয়াঙ্কা চোপড়ার জন্য। নানা প্রতিকূলতা পেরিয়ে, এমনকি গায়ের রঙ নিয়েও কটাক্ষ শুনতে হয়েছে তাকে। তবু থেমে থাকেননি এই ‘দেশি গার্ল’। পরিশ্রম ও প্রতিভা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান পোক্ত করেছেন তিনি।

সেই ধারাবাহিকতায় আবারও অস্কারের মঞ্চে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

অস্কার মঞ্চে আবারও চমক দেখাবে প্রিয়াঙ্কা চোপড়া। আগামী ১৫ মার্চ (বাংলাদেশ সময় ১৬ মার্চ ভোরে) লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিতব্য ৯৮তম অস্কার আসরে ‘সঞ্চালক’ বা প্রেজেন্টার হিসেবে চূড়ান্ত হয়েছে তার নাম। গত (৬ মার্চ) একাডেমি কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়। 

এবারের আসরে প্রিয়াঙ্কা একা নন, মঞ্চ ভাগ করবেন হলিউডের প্রথম সারির তারকা রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথাওয়ে এবং গুইনেথ প্যালট্রোর মতো বিশ্বনন্দিতদের সঙ্গে। এটি প্রিয়াঙ্কার জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। এর আগে ২০১৬ সালে ৮৮তম অস্কার আসরে তিনি প্রথমবার সঞ্চালক হিসেবে উপস্থিত হয়ে ইতিহাস গড়েছিলেন। পরে ২০২১ সালে স্বামী নিক জোনাসের সঙ্গে অস্কারের মনোনয়ন তালিকাও ঘোষণা করেন তিনি।

দীর্ঘ দুই দশক ধরে বলিউড থেকে হলিউড জয় করা এই ‘দেশি গার্ল’ বর্তমানে তার পরবর্তী ছবি ‘দ্য ব্লাফ’-এর শুটিং নিয়ে ব্যস্ত। এর মাঝেই অস্কারের মঞ্চে তার এই উপস্থিতি বৈশ্বিক বিনোদন অঙ্গনে ভারতের প্রভাব আরও একবার প্রমাণ করল। বিশেষ করে দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্বকারী হিসেবে প্রিয়াঙ্কার এই ধারাবাহিক সাফল্য আন্তর্জাতিক চলচ্চিত্রপ্রেমীদের নজর কেড়েছে।

কান সৈকতে পিটার জ্যাকসনের সম্মাননার পাশাপাশি প্রিয়াঙ্কার এই অস্কার যাত্রা বিশ্ব সিনেমার ইতিহাসে ২০২৬ সালকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।



বিকেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

বিকেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

ad300