| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশে ৫৯.৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে ১২ কোটিরও বেশি মানুষের অংশগ্রহণের সুযোগ ছিল।

  • প্রকাশের সময় : 13-02-2026 | 09:28 PM
নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশে ৫৯.৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে ১২ কোটিরও বেশি মানুষের অংশগ্রহণের সুযোগ ছিল।

ইসির তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তবে শেষ মুহূর্তে শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেই আসনের ভোট স্থগিত করা হয়। ফলে ২৯৯টি আসনে ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন ভোটারের মধ্যে ৫৯.৪৪ শতাংশ জনতা ব্যালটের মাধ্যমে তাদের রায় দিয়েছেন।

বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই দেশজুড়ে ফলাফল গণনা শুরু হয়। ইতোমধ্যে অধিকাংশ আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে, যেখানে বিএনপি ও তাদের জোট বড় ব্যবধানে এগিয়ে থেকে নিরঙ্কুশ জয়ের পথে রয়েছে। এর মধ্যে দলীয় প্রধান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বিজয়ী হয়েছেন। 

অন্যদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে জয়লাভ করেছেন। আনুষ্ঠানিক ও চূড়ান্ত ফলাফল আজ বিকেলের মধ্যে কমিশন থেকে ঘোষণা করার কথা রয়েছে।




সর্বশেষ সংবাদ
ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে নির্বাচনে অংশ নেয়া যাবে না

ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে নির্বাচনে অংশ নেয়া যাবে না

ad300