| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য কর দেয়: অর্থ উপদেষ্টা

  • প্রকাশের সময় : 10-07-2025 | 01:30 AM
প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য কর দেয়: অর্থ উপদেষ্টা ছবি: সংগৃহীত
ad728

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতে, প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য কর দেয়, যা অবিশ্বাসযোগ্য। যারা তথ্য দিচ্ছে তাদের হিসাব খতিয়ে দেখা উচিত বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। 

তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান পেপার সাবমিট করেন, যার বেশিরভাগই মানসম্পন্ন না। 

বুধবার (৯ জুলাই) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিটে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। 

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন এফআরসির চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভুঁইয়া।

এনবিআরের ক্ষেত্রে অডিট করা খুবই জরুরি জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, এনবিআরের মতে প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য কর দেয়, যা অবিশ্বাসযোগ্য। যারা ৭০ ভাগ তথ্য দিচ্ছে তাদের হিসাব খতিয়ে দেখা উচিত। আবার ১৮ লাখ রিটার্ন জমা পড়ছে সে তথ্যেও গরমিলের থাকতে পারে। যারা অডিট করে তাদের অন্তর্দৃষ্টি দিয়ে অডিট কার্যক্রম পরিচালনার আহ্বান জানাই। 

আর্থিক খাতের সংস্কার নিয়ে অনেক বাধা বিপত্তি উল্লেখ করে উপদেষ্টা বলেন, অনেকেই মনে করছেন আর্থিক খাতের সংস্কার বিশ্বব্যাংক-আইএমএফ প্রস্তাবেই হচ্ছে, কিন্তু এটা বাস্তব নয়। সরকারের নিজস্ব উদ্যোগে হচ্ছে সংস্কার। স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতে অডিটিং-অ্যাকাউন্টি বড় বিষয়। তবে যারা এসব কাজে জড়িত তাদের স্বচ্ছতা ও সততা সবার আগে বড় বিষয়। অনেক প্রতিষ্ঠান পেপার সাবমিট করেন, যার বেশিরভাগই মানসম্পন্ন না।

বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, যদি আমরা বিদেশি বিনিয়োগ বাড়াতে চাই, তাহলে অডিটিং ও অ্যাকাউন্টিংকে গুরুত্ব দিতে হবে।





শাপলা কলি’ নয়, ‘শাপলা’র প্রশ্নে আপসহীন এনসিপি-নাসীরুদ্দীন পা

শাপলা কলি’ নয়, ‘শাপলা’র প্রশ্নে আপসহীন এনসিপি-নাসীরুদ্দীন পা

ad300