| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নুরের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন ঢামেক পরিচালক

  • প্রকাশের সময় : 31-08-2025 | 07:23 PM
নুরের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন ঢামেক পরিচালক শনিবার হাসপাতালে চিকিৎসাধীন নুরের খোঁজখবর নিচ্ছেন ড. আব্দুল মঈন খান। ছবি: বিএনপির মিডিয়া সেল
ad728

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।



রোববার (৩১ আগস্ট) সকালে সাংবাদিকদের তিনি জানান, নুর বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা আগের তুলনায় ভালো হলেও এখনও কিছু জটিলতা রয়েছে।

ঢামেক পরিচালক বলেন, নুরুল হক নুরের শরীরে চারটি গুরুতর সমস্যা ধরা পড়েছে। এগুলো হলো— নাকের হাড় ভেঙে যাওয়া, চোয়ালের হাড়ে ভাঙন, চোখে গুরুতর আঘাত পাওয়া এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া। তবে চিকিৎসার ফলে মাথার ভেতরের রক্তক্ষরণ ধীরে ধীরে কমছে।

তিনি আরও জানান, সর্বশেষ সিটিস্ক্যান পরীক্ষার রিপোর্ট আশাব্যঞ্জক এসেছে। যদিও নুর এখনও কিছুটা ট্রমায় আছেন। তবে চিকিৎসকরা বলছেন তার অবস্থার উন্নতি হচ্ছে।

ঢামেক পরিচালক বলেন, ৬ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নুরুল হক নুরের চিকিৎসা চলছে। আমাদের চিকিৎসকরা নিয়মিত তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

গত শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম সংলগ্ন আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ সংগঠনের আরও কয়েকজন নেতা-কর্মী। পরে তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।




দেশে ডায়াবেটিসে আক্রান্ত ১ কোটি ৩০ লাখ মানুষ, অর্ধেক নারী

দেশে ডায়াবেটিসে আক্রান্ত ১ কোটি ৩০ লাখ মানুষ, অর্ধেক নারী

ad300