| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: ৮ চিকিৎসক অনুপস্থিত

  • প্রকাশের সময় : 07-03-2026 | 03:34 PM
হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: ৮ চিকিৎসক অনুপস্থিত
ad728
চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ পেয়ে শনিবার (০৭ মার্চ) সকালে নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। পরিদর্শনে কর্তব্যরত ১৬ জন চিকিৎসকের মধ্যে ৮ জনকেই অনুপস্থিত পান মন্ত্রী। জনস্বাস্থ্যসেবায় অবহেলার এই প্রমাণ পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

শনিবার (০৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় স্বাস্থ্যমন্ত্রী কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালটিতে উপস্থিত হন। সেখানে গিয়ে দেখা যায়, কর্মরত মোট ২১ জন চিকিৎসকের মধ্যে ৫ জন ছুটিতে থাকলেও বাকি ১৬ জনের দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু সরেজমিনে মাত্র ৮ জন চিকিৎসককে উপস্থিত পাওয়া যায়, যাদের মধ্যে ২ জন আবার নির্ধারিত সময়ের পরে এসেছেন। মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান যাচাই করেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মূল কারিগর চিকিৎসকরাই। কিন্তু তারা যদি সময়মতো উপস্থিত না থাকেন, তবে সেবা কার্যক্রম বাধাগ্রস্ত হয়।" তিনি স্পষ্ট জানিয়ে দেন, নিয়মের ব্যত্যয় ঘটানো ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না। এছাড়া দেশে জলাতঙ্ক নিরোধক ‘রেবিক্স’ টিকার কোনো সংকট হবে না জানিয়ে তিনি বলেন, সরকার নগদ অর্থে এই টিকা কিনছে এবং প্রতিটি উপজেলায় তা পৌঁছে দেওয়া হচ্ছে। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।