| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

রাজধানীতে চাপা আতঙ্ক, সড়কে গণপরিবহন কম

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীতে বিরাজ করছে চাপা আতঙ্ক। এতে প্রধান প্রধান সড়কগুলো দেখা গেছে প্রায় ফাঁকা। কোথাও যানজটও দেখা যায়নি। স্বল্প পরিবহনে কর্মজীবী মানুষ ছুটছে নিজ নিজ কর্মস্থলে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃ্ঙ্খলা বাহিনী জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে আজ (১৩ নভেম্বর)। রাজধানীর গুরুত্বপূর্ণ প্রতিটি স্থানে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সন্দেহভাজন পরিবহনগুলোতে চলছে তল্লাশি কার্যক্রম।

  • প্রকাশের সময় : 13-11-2025 | 11:53 AM
রাজধানীতে চাপা আতঙ্ক, সড়কে গণপরিবহন কম
ad728
কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীতে বিরাজ করছে চাপা আতঙ্ক। এতে প্রধান প্রধান সড়কগুলো দেখা গেছে প্রায় ফাঁকা। কোথাও যানজটও দেখা যায়নি। স্বল্প পরিবহনে কর্মজীবী মানুষ ছুটছে নিজ নিজ কর্মস্থলে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃ্ঙ্খলা বাহিনী

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে আজ (১৩ নভেম্বর)। রাজধানীর গুরুত্বপূর্ণ প্রতিটি স্থানে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সন্দেহভাজন পরিবহনগুলোতে চলছে তল্লাশি কার্যক্রম। 

ফার্মগেটে দায়িত্বরত পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের এসআই মফিদুল জানান, আমাদের টিম ভোর ৫টা থেকে ফার্মগেট এলাকায় অবস্থান করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক দেখা যাচ্ছে। এখন পর্যন্ত কোনো সংঘর্ষ, অগ্নিকাণ্ড বা মিছিলের খবর পাইনি। পরিস্থিতি স্বাভাবিকই মনে হচ্ছে।

সকালের দিকেই রাজধানীতে বেড়েছে যানবাহনের চাপ। কর্মজীবী মানুষ ছুটছে নিজ নিজ কর্মস্থলে।

কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁয়ের সামনে দায়িত্বরত হাতিরঝিল থানার উপ-পরিদর্শক রাসেল বলেন, আমরা সন্দেহভাজন পরিবহনগুলো চেক করছি, নাশকতার কোনো সরঞ্জাম আছে কি না তা নিশ্চিত হতে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এছাড়া এখন পর্যন্ত কোনো সংঘর্ষ বা মিছিলের খবর পাইনি।



ইয়েমেন ম্যাচ বাংলাদেশ অধিনায়কের কাছে ‘ডু অর ডাই’

ইয়েমেন ম্যাচ বাংলাদেশ অধিনায়কের কাছে ‘ডু অর ডাই’

ad300