ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার বিষয়ে তিনি বলেন, ‘আমি উত্তেজনা আরো বাড়াতে চাইছি না। তাদের হাতে কিছুই নেই। পারমাণবিক উপাদান হাজার হাজার টন পাথরের নিচে চাপা পড়ে আছে। রানের কথিত পারমাণবিক স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেনের পরিস্থিতি সম্পর্কে ট্রাম্প বলেন, সেখানে ‘খুব সামান্য তৎপরতা’ দেখা গেছে। তবে প্রয়োজন হলে এক ঘণ্টার মধ্যেই সেখানে অভিযান চালানো সম্ভব বলে দাবি করেন তিনি। তার ভাষায়, ‘এই মুহূর্তে পিকঅ্যাক্সে অভিযান চালানোর প্রয়োজন নেই। তবে প্রয়োজন হলে এক ঘণ্টার মধ্যেই তা সম্পন্ন করতে পারব।’
এদিকে, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি এখনো উন্মুক্ত রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘জাহাজ চলাচল করছে।’
হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর জাহাজের নিরাপত্তা পাহারার ব্যয় সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, যেসব দেশকে যুক্তরাষ্ট্র সুরক্ষা দিয়েছে, যুদ্ধের পেছনে হওয়া সব ধরনের ব্যয় তাদের পরিশোধ করতে হবে।
তিনি বলেন, ‘আমরা না থাকলে ওই দেশগুলোর অস্তিত্বই থাকত না। আমরা না থাকলে ইসরাইলেরও অস্তিত্ব থাকত না।
সূত্র: আলজাজিরা