| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

নাম পরিবর্তন করে র‌্যাবের নতুন নাম হবে এসআইএফ

দেশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর নাম ও কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাহিনীটির নতুন নামকরণ করা হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বা ‘এসআইএফ’। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এই সিদ্ধান্তের কথা জানান। দ্রুতই এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে।

  • প্রকাশের সময় : 03-02-2026 | 10:03 PM
নাম পরিবর্তন করে র‌্যাবের নতুন নাম হবে এসআইএফ
ad728
দেশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর নাম ও কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাহিনীটির নতুন নামকরণ করা হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বা ‘এসআইএফ’। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এই সিদ্ধান্তের কথা জানান। দ্রুতই এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে।

দীর্ঘ ২২ বছর পর নতুন পরিচয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে র্যা ব। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাহিনীটির নাম পরিবর্তনের পাশাপাশি এর পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে, যার কাজ বর্তমানে প্রক্রিয়াধীন।

উপদেষ্টা বলেন, বাহিনীর কার্যপরিধি ও কাঠামো পর্যালোচনার ভিত্তিতেই এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০০৪ সালে গঠনের সময় বাহিনীটির প্রাথমিক নাম প্রস্তাব করা হয়েছিল ‘র‌্যাপিড অ্যাকশন টিম’ বা ‘র‌্যাট’, যা পরবর্তীতে ‘র‌্যাব’ হিসেবে চূড়ান্ত হয়। দীর্ঘ সময় ধরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কাজ করা এই বাহিনীকে এখন থেকে ‘এসআইএফ’ নামে ডাকা হবে।

শুধু নাম নয়, এই পরিবর্তনের সাথে বাহিনীটির অভ্যন্তরীণ সংস্কার ও কার্যপদ্ধতিতেও বেশ কিছু বড় সমন্বয় আনা হতে পারে। মানবাধিকার রক্ষা এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই এমন আমূল পরিবর্তনের পথে হাঁটছে সরকার। দ্রুত সময়ের মধ্যে নতুন নাম ও লোগো সম্বলিত আদেশটি কার্যকর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস

ad300