| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ইথিওপিয়ায় গির্জার অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে নিহত ৩৬

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় একটি গির্জার অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। বৃহস্পতিবার (২ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির আমহারা অঞ্চলে ভার্জিন মেরি উৎসব চলাকালে হতাহতের এই ঘটনা ঘটে।

  • প্রকাশের সময় : 02-10-2025 | 06:31 PM
ইথিওপিয়ায় গির্জার অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে নিহত ৩৬
ad728
আফ্রিকার দেশ ইথিওপিয়ায় একটি গির্জার অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির আমহারা অঞ্চলে ভার্জিন মেরি উৎসব চলাকালে হতাহতের এই ঘটনা ঘটে। 

আলজাজিরা জানায়, স্থানীয় সময় বুধবার সকাল পৌনে ৮টার দিকে রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৭০ কিলোমিটার পূর্বে আমহারা অঞ্চলের আরেরতি শহরে এ দুর্ঘটনা ঘটে। 

ওই সময় মেনজার শেনকোরা আরেরতি মারিয়াম গির্জায় বার্ষিক ভার্জিন মেরি উৎসবে যোগ দিতে আসা তীর্থযাত্রীদের ভিড়ের মধ্যে হঠাৎ করেই কাঠের তৈরি অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে পড়ে।

জেলার পুলিশপ্রধান আহমেদ গেবেয়েহু রাষ্ট্রীয় গণমাধ্যম ফানাকে জানান, নিহতের সংখ্যা এ পর্যন্ত ৩৬ জনে পৌঁছেছে এবং তা আরও বাড়তে পারে। আহতের সঠিক সংখ্যা নিশ্চিত না হলেও শোনা যাচ্ছে প্রায় ২০০ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তা আতনাফু আবাতে ইথিওপিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে (ইবিসি) বলেন, কিছু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। 

তবে উদ্ধারকাজের বিস্তারিত তথ্য তিনি জানাননি। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে রাজধানীর হাসপাতালে নেওয়া হয়েছে।

ইবিসির ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে ভেঙে পড়া কাঠের স্তূপের মধ্যে মানুষ জড়ো হতে দেখা গেছে। এছাড়া অন্য ছবিগুলোতে গির্জার বাইরের অংশে ঝুঁকিপূর্ণভাবে নির্মিত কাঠামো ধসে পড়ার দৃশ্য ধরা পড়েছে।



একটি মহল পরিকল্পিতভাবে একাত্তরকে ভুলিয়ে দিতে চায়: মির্জা ফখর

একটি মহল পরিকল্পিতভাবে একাত্তরকে ভুলিয়ে দিতে চায়: মির্জা ফখর

ad300