| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে , ৩০০ আসনই লক্ষ্য: নাহিদ ইসলাম

এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, ৩০০ আসনই তাদের লক্ষ্য বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

  • প্রকাশের সময় : 05-11-2025 | 10:26 PM
এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে , ৩০০ আসনই লক্ষ্য: নাহিদ ইসলাম
ad728

নিজস্ব  প্রতিবেদক : এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, ৩০০ আসনই তাদের লক্ষ্য  বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।  বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে  বৈম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সে লক্ষ্যে সব কটি আসনেই শাপলা কলির জন্য প্রার্থী দেওয়ার কাজ করছি। সমঝোতা বা জোট রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। জুলাই সনদ ও আমাদের সংস্কারের দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সে ক্ষেত্রে জোটের বিষয়টি বিবেচনা করা হতে পারে। কিন্তু আমরা এখন পর্যন্ত এককভাবেই এগোচ্ছি।

সর্বাধিক আসনে এনসিপির প্রার্থী দেওয়ার কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদবিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মনোনীত আসনগুলোয় হয়তো কোনো প্রার্থী দেওয়া হবে না।

এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের সংস্কৃতিতে দেখেছি, যাদের টাকা আছে, গডফাদারগিরি করে, তারাই নির্বাচনে দাঁড়ায়। আমরা সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। এলাকার যার গ্রহণযোগ্যতা আছে, সাধারণ মানুষের পাশে পাওয়া যায় যাকে, এমন খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এলাকার শিক্ষক, ইমাম ও গ্রহণযোগ্য কাউকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই। আমরা সেই উদ্দেশ্যে কাজ করছি।’

জুলাই আন্দোলনে আহত গাজী সালাউদ্দিনের মৃত্যু প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তিনি আন্দোলনের সাহসী সৈনিক ছিলেন। গত বছরের ১৯ জুলাই জালকুড়ি এলাকায় গুলিতে আহত হয়ে গলায় স্প্লিন্টারবিদ্ধ ও তাঁর একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি দীর্ঘদিন যাবৎ চিকিৎসা নিয়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে আহত যোদ্ধাদের যে চিকিৎসা দেওয়ার কথা ছিল, তারা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করতে পারেনি। ফলে এখনো অনেকেই কষ্টে আছেন, লাশের সারি বাড়ছে। তিনি বলেন, আহত ব্যক্তিদের দীর্ঘমেয়াদি চিকিৎসা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আহমেদুর রহমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। পরে তাঁরা গাজী সালাউদ্দিনের কবর জিয়ারত করেন।