মিরপুর শততম টেস্টে মাত্র এক রানের জন্য সেঞ্চুরি করা হলনা বিখ্যাত খেলোয়ার মুশফিকুর রহমানের।যদিও ৯০ ওভার শেষে মাঠে আম্পায়ার ও খেলোয়াড়দের অঙ্গভঙ্গি দেখে মনে হয়েছিল টেস্টের প্রথম দিনে একটি ওভার বাড়তি খেলাতে পারেন তাঁরা, তবে সেটি হয়নি। মুশফিক অপরাজিত রইলেন ৯৯ রানে। কাল ১ রান করলেই বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন মুশফিক।
মুশফিকও হয়তো সেঞ্চুরিটি আজই করতে চেয়েছিলেন। নইলে কি দিনে নিজের শেষ বলটিতে সুইপ খেলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান! সেটি করেও পারেননি। সেই শট থেকে এসেছে ১ রান।
মুশফিকের ৯৯* ও মুমিনুলের ফিফটিতে বাংলাদেশ প্রথম দিন শেষ করেছে ৪ উইকেটে ২৯২ রান নিয়ে। নাজমুল ছাড়া সবাই শুরুটা ভালো করেছেন। ওপেনার সাদমান করেছেন ৩৫, মাহমুদুল ৩৫। লিটন অপরাজিত আছেন ৪৭ রান নিয়ে।
আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন একাই ৪ উইকেট নিয়েছেন।
পঞ্চম উইকেট জুটিতে মুশফিক ও লিটন অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটি গড়েছেন। লিটন অপরাজিত আছেন ৩৯ রানে। ৮৫ রানে অপরাজিত মুশফিক।
এরইমধ্যে টেস্টে বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন লিটন। ছাড়িয়ে গেছেন হাবিবুল বাশারকে।