ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আলোচিত ভিপি প্রার্থী শামীম হোসেন শিক্ষকতা পেশায় যোগ দিয়েছেন। তিনি নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে নিযুক্ত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। শামীম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি। আজ নিজের ফেসবুক পেজে ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি পোস্ট শেয়ার করেন শামীম। সেখানে তাকে নর্দান ইউনিভার্সিটির ‘ডিপার্টমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার’ বিভাগে লেকচারার হিসেবে যোগ দিতে দেখা যায়। ছাত্ররাজনীতিতে পরিচিত এই মুখ এখন থেকে শিক্ষকতার মতো মহান পেশায় মনোনিবেশ করবেন।