| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সাংবাদিকদের ক্ষেত্রে মোবাইল নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞার আওতায় সংবাদকর্মীরা থাকছেন না বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সঙ্গে সাংবাদিকদের প্রতিনিধি দলের বৈঠকের পর এই আশ্বাস পাওয়া গেছে। শীঘ্রই এই সংক্রান্ত একটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

  • প্রকাশের সময় : 09-02-2026 | 03:33 PM
সাংবাদিকদের ক্ষেত্রে মোবাইল নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস ইসির
ad728
ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞার আওতায় সংবাদকর্মীরা থাকছেন না বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সঙ্গে সাংবাদিকদের প্রতিনিধি দলের বৈঠকের পর এই আশ্বাস পাওয়া গেছে। শীঘ্রই এই সংক্রান্ত একটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নেতারা। বৈঠক শেষে আরএফইডি সভাপতি কাজী জেবেল সাংবাদিকদের জানান, ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে যে অঘোষিত নিষেধাজ্ঞা তৈরি হয়েছিল, তা নিয়ে কমিশন নমনীয় অবস্থানে রয়েছে।
ইসিকে জানানো হয়েছে যে, বর্তমান সময়ে ডিজিটাল পদ্ধতিতে সংবাদ সংগ্রহ ও তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানে মোবাইল ফোন একটি অপরিহার্য উপকরণ। এই মাধ্যমটি বন্ধ করা হলে নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। আরএফইডির এই আপত্তির প্রেক্ষিতে ইসি আশ্বাস দিয়েছে যে, সাংবাদিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না এবং দ্রুতই বিষয়টি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট করা হবে।

উল্লেখ্য, গতকাল (৮ ফেব্রুয়ারি) ইসির এক নির্দেশনায় ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ব্যক্তি ও ভোটারদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছিল। সেই নির্দেশনায় সাংবাদিকদের নাম উল্লেখ না থাকায় এক ধরনের অনিশ্চয়তা ও ক্ষোভের সৃষ্টি হয়, যা নিরসনে এখন কমিশন পদক্ষেপ নিচ্ছে।




অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

ad300