| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ফুটবলে লাল কার্ড হলুদ কার্ডের পর প্রথমবার এলো ‘ব্ল্যাক কার্ড’, যাদের দেখাবেন রেফারি

  • প্রকাশের সময় : 12-09-2026 | 01:17 PM
ফুটবলে লাল কার্ড হলুদ কার্ডের পর প্রথমবার এলো ‘ব্ল্যাক কার্ড’, যাদের দেখাবেন রেফারি
ad728

ফুটবলে লাল ও হলুদ কার্ডের সঙ্গে এবার যুক্ত হলো নতুন ‘ব্ল্যাক কার্ড’। তবে খেলোয়াড়দের অপরাধের জন্য নয়, যুব ফুটবল ম্যাচে অভিভাবক ও দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে এই অভিনব নিয়ম চালু করেছে রোমানিয়া ফুটবল ফেডারেশন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রোমানিয়া ফুটবল ফেডারেশন জানায়, ৭ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরদের ম্যাচে গালাগালি, হুমকি, ধাক্কাধাক্কি কিংবা অন্য কোনো আপত্তিকর আচরণ করলে দর্শক ও অভিভাবকদের বিরুদ্ধে এই নিয়ম প্রয়োগ করা হবে।

নতুন বিধান অনুযায়ী, কোনো দর্শক বা অভিভাবকের আচরণ নিয়ন্ত্রণের বাইরে গেলে প্রথমে রেফারি সতর্ক করবেন। কোচদের মাধ্যমে গ্যালারির দর্শকদের সতর্ক করা হবে এবং মাইকেও ঘোষণা দেওয়া হবে। এরপরও পরিস্থিতির উন্নতি না হলে ম্যাচ ১০ মিনিটের জন্য স্থগিত করে দুই দলের খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠানো হবে।

খেলা পুনরায় শুরু হওয়ার পরও একই ধরনের আচরণ চলতে থাকলে তৃতীয় সতর্কবার্তার পর রেফারি ব্ল্যাক কার্ড দেখাবেন। তখন ম্যাচটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে এবং আর পুনরায় শুরু করা যাবে না।

গালাগালি ও অপমানজনক মন্তব্যের পাশাপাশি শিশুদের মারধর বা ধাক্কা দেওয়া, নিজেদের দলের কোচিং স্টাফ কিংবা প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অপমান বা শারীরিকভাবে লাঞ্ছিত করা, রেফারি ও ম্যাচ কর্মকর্তাদের হুমকি বা শারীরিক হামলা এবং অন্য দর্শকদের সঙ্গে মারামারিও শাস্তিযোগ্য আচরণ হিসেবে বিবেচিত হবে।

রোমানিয়া ফুটবল ফেডারেশনের মতে, শিশুদের জন্য ফুটবল হওয়া উচিত আনন্দ, নিরাপত্তা ও সুস্থ বিকাশের জায়গা। গ্যালারিতে প্রাপ্তবয়স্কদের উচ্চাকাঙ্ক্ষা, চাপ বা হতাশার নেতিবাচক প্রভাব যেন শিশুদের ওপর না পড়ে, সেটিই নতুন এই নিয়মের মূল উদ্দেশ্য।

ফেডারেশনের ভাষ্য, ব্ল্যাক কার্ড কোনো খেলোয়াড়কে শাস্তি দেওয়ার জন্য নয়; বরং শিশুদের নিরাপদ ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ বার্তা।




বিকেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

বিকেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

ad300