| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

পা‌নের দোকানদার‌কেও ব‌্যাংকার বা‌নি‌য়ে‌ছে‌ এস আলম : সমা‌বে‌শে বক্তারা

পতিত আওয়ামী লীগ সরকারের শাষনামলে ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধভাবে নিয়োগ দেওয়া কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

  • প্রকাশের সময় : 06-10-2025 | 01:24 AM
পা‌নের দোকানদার‌কেও ব‌্যাংকার  বা‌নি‌য়ে‌ছে‌ এস আলম  : সমা‌বে‌শে বক্তারা
ad728


রবিবার সকাল সাড়ে ৯ টায় রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ড: এম শওকাত  বলেন, চট্রগ্রামের পটিয়ায় এস আলমের অবৈধ দখলদার বাহিনী দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করেছে। এর প্রতিবাদে ও দখলদারমুক্ত ইসলামি ব্যাংক গঠনের লক্ষ্যে মানব বন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ২০১৭ সালে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ দখলে নেয় এস আলম গ্রুপ। দখলের আগে ২০১৬ সালে ব্যাংকের জনবল ছিল ১৩ হাজার ৫৬৯ জন। এর মধ্যে চট্টগ্রাম জেলার ছিল ৭৭৬ জন। বর্তমানে ব্যাংকটিতে প্রায় ২২ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছে। এর প্রায় ১১ হাজার কর্মকর্তা-কর্মচারী চট্টগ্রাম বিভাগের। এর বেশির ভাগই পটিয়া উপজেলার। ইসলামী ব্যাংকের নিয়োগের কোন প্রকার নিয়ম নীতি না মেনে এসব কর্মকর্তা/কর্মচারীদের নিয়োগ দেয় এস আলম । এ নিয়োগের মাধ্যমে দেশের ৬৩ জেলার চাকরি প্রত্যাশীদের বঞ্চিত করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট  আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকের একচ্ছত্র কর্তৃত্ব হারায় এস আলম গ্রুপ। এরপর থেকে তার সময়ে অবৈধভাবে নিয়োগ পাওয়া প্রায় সাড়ে ৮ হাজার কর্মকর্তার যোগ্যতা ও দক্ষতা মূল্যায়নের উদ্যোগ নেয় এক সময়ের দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংকটি। এজন্য গত ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) মাধ্যমে মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে ইসলামী ব্যাংক। তবে পরীক্ষায় অংশ নেন ৪১৪ জন। পরবর্তীতে প্রায় ২০০ জনকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরখাস্ত করে ইসলামী ব্যাংক। আর ব্যাংকের নির্দেশনা অমান্য করায় চার হাজার ৯৭১ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়।
বক্তারা আরও বলেন, এস আলমের অবৈধ নিয়োগকৃত অবাধ্য কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে ইসলামী ব্যাংক । তারা অফিসিয়াল কোন প্রকার নিয়ম কানুনের তোয়াক্কা করে না, খাম খেয়লীপনা ও স্বেচ্ছামত কাজ কওে তারা। যার ফলে ব্যাংকের সেবার মান ও সুনাম এবং ঐতিহ্য নষ্ট হচ্ছে। একই উপজেলার হাজার হাজার কর্মকর্তা/ কর্মচারী নিয়োগ দেওয়ার ফলে এই ব্যাংক আঞ্চলিকভাবে প্রভাবিত হচ্ছে। এখনি সময় আঞ্চলিক ব্যাংকের দুর্নাম ঘুচিয়ে সাধারণ গ্রাহকের ব্যাংকে পরিণত করার।

এস আলম ইসলামী ব্যাংকের সেবার মান ধ্বংস করতে পটিয়ার পানের দোকানদার, বাড়ির কাজের বুয়া, অটো চালক, রাজমিস্ত্রির সহকারী ও সাম্পানের রংমিস্ত্রীসহ বিভিন্ন শ্রেণির অশিক্ষিত ও অর্ধ্বশিক্ষিত ৮৩৪০ জনকে কোন প্রকার বিজ্ঞাপন ও চাকরির পরীক্ষা ছাড়াই মোটা অংকের অর্থের বিনিময়ে নিয়োগ দেয় এস আলম গ্রপ। নিয়োগকৃত এসব কর্মকর্তা কর্মচারির ম্যধ্যে অনেকেই ভুয়া সার্টিফিকেট নিয়ে ব্যাংকে যোগদান করে। ইতোমধ্যে অনেক ভুয়া সার্টিফিকেট ধারিকে বহিস্কার করেছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। এই অবৈধ নিয়োগ কৃতদের জন্য বছরে খরচ প্রায় ১৫শ কোটি টাকা। যাদের থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছেনা ব্যাংক  অথচ এই বিপুল পরিমাণ বেতনের অর্থ যোগান দিতে প্রতি মাসে বড় অংকের ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যাংক। যে কারনে গ্রাহক ও ব্যাংকের সাথে জড়িতদের কথা ভেবে এসব অযোগ্য ও নিয়ম বহিভর্’ত কর্মকর্তা কর্মচারী স্থায়িভাবে বহিষ্কার করে ব্যাংকের এই আর্থিক ক্ষতি থেকে রক্ষা করা অত্যান্ত জরুরী বলে দাবি করেন বক্তরা। মানববন্ধন থেকে  আজ সকাল ৯ টায় ইসলামী ব্যাকের সকল শাখার সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা দেন বক্তারা।


প্রতিবেদক / মো: আমিরুল ইসলাম



কেন থালাপতি বিজয় হতে পারলেন না সাকিব-মাশরাফিরা

কেন থালাপতি বিজয় হতে পারলেন না সাকিব-মাশরাফিরা

ad300