| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

১৩ নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে সংশয় নেই: প্রসিকিউটর

আগামী ১৩ নভেম্বর ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে সংশয় নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর এম এইচ তামিম। রবিবার (৯ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

  • প্রকাশের সময় : 09-11-2025 | 09:58 PM
১৩ নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে সংশয় নেই: প্রসিকিউটর
ad728
আগামী ১৩ নভেম্বর ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে সংশয় নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর এম এইচ তামিম। 

রবিবার (৯ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। 

তিনি বলেন, রাজনীতিতে যা–ই হোক, ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে কোনো উদ্বেগ নেই। এছাড়াও ১৩ নভেম্বর রায় ঘোষণা করা হবে না। ওইদিন কবে রায় ঘোষণা করা হবে সেই দিন ঠিক করা হবে।

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন আসামির বিরুদ্ধে রায় কবে ঘোষণা করা হবে তা ঠিক করার জন্য আগামী ১৩ নভেম্বর দিন ঠিক করে রেখেছেন ট্রাইব্যুনাল। 

এদিকে আজ জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ নভেম্বর। 

ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে চলে এ সাক্ষ্যগ্রহণ। আজ সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহাসহ ৩ জন।

এর আগে, ২ নভেম্বর ১৩তম দিনে সিআইডির দুই ফরেনসিক বিশেষজ্ঞ, পুলিশ পরিদর্শক রোকনুজ্জামান এবং উপপরিদর্শক শাহেদ জোবায়ের লরেন্স সাক্ষ্য দেন। সাক্ষ্যতে তারা মামলায় উদ্ধার করা আলামতের যাচাই-বাছাইয়ের বর্ণনা তুলে ধরেন। পরে তাদের জেরা করেন পলাতক ৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও গ্রেপ্তারদের আইনজীবীরা। 

এখন পর্যন্ত এ মামলায় মোট ২২ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সকালে মামলার আট আসামির গ্রেপ্তার ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।



সর্বশেষ সংবাদ
নির্বাচন উৎসবমুখর করার দায়িত্ব বিজিবির :স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন উৎসবমুখর করার দায়িত্ব বিজিবির :স্বরাষ্ট্র উপদেষ্টা

ad300