| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

অবসরের পরিবর্তে যা চাইলেন অমিতাভ

  • প্রকাশের সময় : 19-01-2026 | 12:40 AM
অবসরের পরিবর্তে যা চাইলেন অমিতাভ
ad728
বেশ আগেই বয়সের চাকা আশি পেরিয়েছে বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের। দীর্ঘ ছয় দশকের অভিনয় জীবনে কতই না চড়াই-উতরাই দেখেছেন। তারপরও শরীর সায় না দিলেও মনের জোরে আজও ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান তিনি।

বড় পর্দা থেকে ছোট পর্দা, এমনকি আধুনিক ওটিটি বা সোশ্যাল মিডিয়া সব মাধ্যমেই তিনি সমান জনপ্রিয়। কিন্তু দীর্ঘ এই পথচলার শেষে এসে এক গভীর আক্ষেপ প্রকাশ করলেন এই কিংবদন্তি।

সম্প্রতি নিজের ব্লগে অমিতাভ জানিয়েছেন, প্রযুক্তির এই দ্রুত পরিবর্তন এবং নতুন নতুন মাধ্যমের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া কতটা কঠিন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে আমূল পরিবর্তনের এই নিরন্তর চেষ্টা তাকে মাঝে মাঝে ক্লান্ত করে তোলে। তবুও তিনি থেমে থাকেননি আধুনিক সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন।

এই বদলে যাওয়া সংস্কৃতির সাথে মানিয়ে নিতে গিয়ে তাকে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। তার আক্ষেপ যদি এই পরিবর্তনের শিক্ষা বা কারিগরি জ্ঞান তিনি আরও আগে অর্জন করতে পারতেন, তবে পথচলাটা হয়তো আরও সহজ হতো।

জনপ্রিয় টেলিভিশন শো 'কৌন বনেগা ক্রোড়পতি' (কেবিসি) থেকে শুরু করে ব্লগিং বা টুইটার সবখানে অমিতাভকে অ্যাক্টিভ দেখা গেলেও পর্দার পেছনের লড়াইটা সহজ ছিল না। তিনি মনে করেন, সময়ের সাথে তাল মেলানোটা এখনকার প্রজন্মের জন্য যতটা সহজ, তার মতো সিনিয়রদের জন্য ততটাই চ্যালেঞ্জিং। আর এই দেরি করে শেখার বিষয়টিই তাকে পোড়ায়।

৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চন মনের জোরে নিয়মিত কাজ করে যাচ্ছেন । তবে এই নিরন্তর পরিবর্তনের চাপে মাঝে মাঝে যে তিনি হাঁপিয়ে ওঠেন, সেটাই ভক্তদের  মাঝে ভাগ করে নিলেন তার লেখনীর মাধ্যমে।



খালেদা জিয়াকে লন্ডন নেয়া হতে পারে রবিবার

খালেদা জিয়াকে লন্ডন নেয়া হতে পারে রবিবার

ad300