| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

আসছে দ্য মমি’র চতুর্থ কিস্তি, থাকছে চমক

  • প্রকাশের সময় : 22-11-2025 | 02:56 PM
আসছে দ্য মমি’র চতুর্থ কিস্তি, থাকছে চমক
ad728
নতুন ছবির মাধ্যমে আবার ফিরছে হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দ্য মমি।সিরিজের চতুর্থ কিস্তিতে প্রায় ২৫ বছর পর আবারও মুখ্য ভূমিকায় দেখা যাবে ব্রেন্ডন ফ্রেজার ও র‍্যাচেল ওয়াইজকে। দীর্ঘদিন গুঞ্জনের পর ফ্রেজার নিজেই নিশ্চিত করেছেন নতুন ছবির ঘোষণা। 

১৯৯৯ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দ্য মমি’ বিশ্বব্যাপী দর্শকের কাছে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। পরে মুক্তি পাওয়া আরও দুটি ছবিও ব্যবসাসফল হয়। তিনটি ছবিতেই ফ্রেজার অভিনয় করেছিলেন রিক ও কনেল চরিত্রে। তবে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত তৃতীয় ছবি টুম্ব অব দ্য ড্রাগন এম্পেরর নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। ফ্রেজারের ভাষায়, ছবিটি বানানো হয়েছিল তাড়াহুড়া করে এবং তা সিরিজের পরিকল্পিত ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি।

নতুন ছবির পরিচালনায় থাকছেন ম্যাট বেটিনেলি-অলপিন ও টাইলার গিলেট। তারা এর আগে রেডি অর নট ও নতুন স্ক্রিম সিরিজের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। তাই দর্শকরা নতুন ছবিতে অ্যাডভেঞ্চার, হরর ও বিনোদনের সমন্বয় আশা করছেন। ২০১৭ সালে টম ক্রুজকে নিয়ে ইউনিভার্সাল দ্য মমি রিবুট করলেও সেটি ব্যর্থ হয়। সে প্রসঙ্গ টেনে ফ্রেজার বলেন, মূল সিরিজের মজা ও রোমাঞ্চ সেই ছবিতে ছিল না।

যদিও ইউনিভার্সাল স্টুডিও এখনো ‘দ্য মমি ফোর’-এর মুক্তির তারিখ ঘোষণা করেনি। তবে ব্রেন্ডন ফ্রেজার–র‍্যাচেল ওয়াইজ জুটির ফিরে আসার খবরেই নস্টালজিয়া ফিরে এসেছে আগের দর্শকদের মনে। এখন অপেক্ষা শুধু শুটিংয়ের ঘোষণা জানানো।








এলপি গ্যাসের দাম কমল

এলপি গ্যাসের দাম কমল

ad300